ইসরাইলের নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৩:১২ পিএম

২০২৩ সালে ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ৭ অক্টোবরের ওই হামলা আঁচ করতে ব্যর্থতার জন্য ইসরাইলের নিরাপত্তা প্রধান রনেন বারকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরাইলি মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান রনেন বারকে আগাম বরখাস্ত করার অনুমোদন দেয়। তিনি ২০২১ সালের অক্টোবরে পাঁচ বছরের জন্য এই পদে নিয়োগ পান।

এক ভিডিওবার্তায় নেতানিয়াহু রনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, সময়ের সঙ্গে অবিশ্বাস বাড়ায় তিনি রনেন বারকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন।

নেতানিয়াহুর সিদ্ধান্তে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং জেরুজালেমে সরকারবিরোধী আন্দোলন আরও উত্তাল হয়। গাজায় নতুন করে হামলার বিরোধিতা করা অনেকে বিক্ষোভে যোগ দেন।

এদিকে গত মঙ্গলবার থেকে ইসরাইল গাজায় তাদের ভাষায় ‘হামাসের বিভিন্ন স্থাপনা’ লক্ষ্য করে তুমুল হামলা শুরু করেছে, যা দুই মাস ধরে কোনোমতে চলা একটি ভঙ্গুর যুদ্ধবিরতির চূড়ান্ত ইতিও ঘটিয়েছে।

শিন বেট ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এবং গাজায় যুদ্ধে এটি অন্যতম নিয়ামক ভূমিকা পালন করেছিলেন। এর কার্যক্রম ও সদস্যপদ রাষ্ট্রীয় গোপনীয় তথ্য হিসেবে বিবেচিত হয়।

অনেকে এ বরখাস্তের ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়েছেন। নেতানিয়াহুবিরোধী খ্যাত ইসরাইলের অ্যাটর্নি জেনারেলও শিন বেটের প্রধানকে বরখাস্তের ঘটনার সমালোচনা করেছেন।

৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় এক হাজার ২০০ জন নিহত ও ২৫১ জনকে জিম্মি করা হয়েছিলো বলে দাবি তেল আবিবের।

ওই ঘটনার পর ইসরাইল গাজায় সর্বাত্মক যুদ্ধে নামে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৯ জানুয়ারি গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ১৫ মাসের ইসরাইলি হামলায় ৪৮ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হন।

একাত্তর/আরএ
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর