অলিক ধারণা আবেগ নয়, এগোতে হবে রাজনৈতিক-ধর্মীয় মূলবোধে: ফখরুল

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৫:৫১ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো অলিক ধারণা বা আবেগের বসবর্তী হয়ে নয়, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, ধর্মীয় মূল্যবোধ মাথায় রেখেই সব সঙ্কট মোকাবেলা করতে হবে। পাশাপাশি সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। 

তার পরামর্শ, সমস্যা, সঙ্কট, চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচনের দিকে যাওয়াই হবে সবচেয়ে ভালো।

শুক্রবার (২১ মার্চ) বিএনপি আয়োজিত বিশিষ্ট নাগরিক এবং পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে রাজধানীর লেডিজ ক্লাবে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় ১৫ বছর পর সবাই মিলে মুক্তভাবে ইফতার করার বিষয়টি অনেকটা স্বস্তির উল্লেখ করে ফখরুল বলেন, আজকে দেশ একটা কঠিন সময় অতিক্রম করছে। অভ্যূত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে ঠিক। কিন্তু সরকারে দায়িত্বে যারা আছেন, তারাসহ এখন সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি বাংলাদেশে উগ্রবাদীদের পথে না চলে যায়, সেদিকেও সজাগ থাকতে হবে।

একাত্তর/এসি
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর