এলিফ্যান্ট রোডের জুতার দোকানে ক্রেতা নেই, মাথায় হাত বিক্রেতাদের

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০১:৪৮ পিএম

এবারের ঈদে ক্রেতা খরায় ভুগছে রাজধানীর এলিফ্যান্ট রোডের জুতার দোকানিরা। রমজানের তৃতীয় শুক্রবারের দিনটিতেও আশানুরূপ ক্রেতা নেই।

দোকানিরা বলছেন, শুধু ঈদে নয় পুরো মৌসুমেই ক্রেতা খরার জন্যে ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের। তবে কিছুটা ক্রেতার দেখা মিলেছে এলিফ্যান্ট রোডের পোশাকের দোকানগুলোতে।

প্রতি বছর রমজান মাসে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় এলিফ্যান্ট রোডের জুতার দোকানগুলোতে। তবে ব্যতিক্রম এ বছরের ঈদ, রমজানের তৃতীয় শুক্রবারের (২১ মার্চ) দিনটিতে জুতার দোকানগুলো ক্রেতা নেই।

সরেজমিনে দেখা যায়, দোকানের ভেতর অলস সময় কাটাচ্ছেন দোকানিরা। তারা বলছেন, ক্রেতা খরায় পুরো মৌসুমেই লোকসান গুনতে হবে তাদের। ক্রেতাদের বেশিরভাগই জুতা না কিনেই বাড়ি ফিরে যাচ্ছেন।

তবে এলিফ্যান্ট রোডের ব্র্যান্ডের দোকানগুলোতে শুক্রবার সকালে পোশাক কিনতে ভিড় দেখা যায়। অবশ্য তাও গেলো কয়েক বছরের রমজান মাসের তুলনায় কম। বেশিরভাগ ক্রেতারাই এসেছেন নিজের ও পরিবারের জন্যে পছন্দসই পাঞ্জাবি কিনতে।

দাম নিয়ে অভিযোগ নেই ক্রেতাদের। ঈদের দিন সাতেক আগে ফের জমজমাট হয়ে উঠবে কেনাকাটা, এমনটাই প্রত্যাশা করছেন বিক্রেতারা।

একাত্তর/আরএ
বেপারি আর হাটের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও এখনো পুরোদমে শুরু হয়নি রাজধানীর গাবতলীর পশু হাটের বেচা-কেনা; হাটগুলোতে নেই তেমন ক্রেতার আনাগোনা কিংবা উপচে পড়া ভিড়।
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় মিরপুর সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
খাসির লেগ রোস্ট, হরিয়ালি কাবাব, কাশ্মীরি পরোটা আর জিলাপির মতো মুখরোচক সব খাবারের পসরায় পরিপূর্ণ রেস্টুরেন্টের করিডোর। সেই তুলনায় ক্রেতার সংখ্যাটা অনেক কম।
রাজধানীর এলিফ্যান্ট রোডে মাইক্রোবাসের ধাক্কায় মোহাম্মদ ইউসুফ (১৮) নামেতর এক তরুণের মৃত্যু হয়েছে। 
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর