স্বাধীনতা ও জামায়াতকে মুখোমুখি করার অপচেষ্টা হচ্ছে: গোলাম পরওয়ার

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৩:৫৬ পিএম

স্বাধীনতা ও জামায়াতে ইসলামীকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বুধবার রাজধানীর পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ফ্যাসিবাদবিরোধী অনেক পক্ষ এখন জামায়াতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে জানিয়ে তিনি বলেন, যারা স্বাধীনতা নিয়ে গলাবাজি করছেন তাদের অনেকের পরিবারের সদস্যরাও স্বাধীনতার বিরোধিতা করেছে।

স্বাধীনতার মূল প্রত্যাশাগুলো এখনও পূরণ হয়নি উল্লেখ করে জামায়াত সেক্রেটারি বলেন, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াতের শীর্ষ নেতাদের বিচারিক হত্যা করা হয়েছে। 

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময়সীমার চাইতে নির্বাচন নিরপেক্ষ করার প্রক্রিয়া বেশি গুরুত্বপূর্ণ। 

এর আগে গণহত্যার বিচার নিশ্চিতের দাবি জানান তিনি। এসময় জুলাই-আগস্টের মতো জাতীয় ঐক্য সৃষ্টির জন্য সব রাজনৈতিক দলকে আহ্বান জানান জামায়াতের এ শীর্ষ নেতা। 

আরবিএস
দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হলেও এতে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর