নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট ও হতাশাজনক: মির্জা ফখরুল

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১২:৩৯ পিএম

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৬ মার্চ) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিবসহ নেতাকর্মীরা।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। ন্যূনতম সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন আয়োজন করবে বলে আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য। নির্বাচিত সরকারই পারে সংকট সমাধান করতে। 

অন্যদিকে চব্বিশকে যারা দ্বিতীয় স্বাধীনতা বলে তারা একাত্তরকে ছোট করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছে বলে অভিযোগ তাদের। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার দাবি তারাও জানান।

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বুধবার (২৬ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

জাতীয় স্বাধীনতা দিবসে দেশের বীর সন্তানদের স্মরণ করছে জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এখানেই শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, চব্বিশকে যারা দ্বিতীয় স্বাধীনতা বলে তারা একাত্তরকে ছোট করতে চায়। ডিসেম্বরে নির্বাচন হবে তাতেই বিশ্বাস রাখতে চায় তার দল। জাতির প্রয়োজনে সবাইকে এক হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে জানিয়ে তিনি বলেন, আগামীতে দেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।

একাত্তর/আরএ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
বিএনপিকে এমন একটি গণতান্ত্রিক দলে পরিণত করতে চান, যা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে...
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে। ড. আবদুল মঈন খানের প্রস্তাবে এবং গয়েশ্বর...
রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর