সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেয়া হবে না: নাহিদ ইসলাম

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০২:১৩ পিএম

সংস্কার ও ২৪ এর গণহত্যাকারীদের বিচার ছাড়া কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন দেয়া হলে তা ছাত্র-জনতা মেনে নেবেনা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

২৪ এর গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে যারা সরে যাবে তাদের সাথে ছাত্র-জনতার ঐক্য থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতাদের দাবি গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠায় ২৪ -এর গণঅভ্যুত্থানকে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারলে পথ হারাবে না বাংলাদেশ।

৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে বুধবার (২৬ মার্চ) রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা আর বিভিন্ন দেশের কূটনীতিকদের পর একে একে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বিগত পনেরো বছরের আওয়ামী অপশাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের আকাশে জণআকাঙ্ক্ষা বাস্তবায়নের যে নতুন সূর্য উঠেছে সেই আলোয় আলোকিত করার প্রত্যয় জানান শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা।

তাদের মতে ৭১ কিংবা ২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরস্পর বিরোধী নয়। তাই ঐক্য ধরে রেখে প্রয়োজনীয় সংস্কার, নির্বাচনসহ সব বিষয়ে পদক্ষেপ নিলে পথ হারাবে না বাংলাদেশ।

২৪ এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা বলছেন, ৭১ এর চেতনার পথেই আছে ২৪। যে আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান হয়েছিল তা থেকে কেউ সরে গেলে তাদের ঐক্য থাকবে না ছাত্র-জনতার।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে এসময় বলেন, গণহত্যাকারীদের বিচার ছাড়া শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য দেশে নির্বাচন দেয়া হলে ছাত্র-জনতা তা মেনে নেবে না।

একাত্তর/আরএ
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
নির্বাচনী ফলাফল পরবর্তী এক ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, রাজনৈতিক ভাগ্য পরিবর্তিত হয় এবং বর্তমানে প্রাপ্ত ৭৭টি আসন তাদের জন্য এক শক্ত ভিত্তি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর