সঙ্কট সৃষ্টির রাজনীতি বিএনপি করে না: বুলু

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১০:৩৫ পিএম

দেশে কখনও সঙ্কট সৃষ্টি করতে বিএনপি রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন দলটির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন,  ‘৯০ সালে গণঅভুত্থানের পর যদি বিচারপতি দ্রুত একটি স্বচ্ছ সাধারণ নির্বাচনের ব্যবস্থা না করতেন, তাহলে ওই সময় গণতন্ত্র ও জাতি সঙ্কটে পড়তো। 

বুধবার (২৬ মার্চ) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের দুর্গাপুরের রাজাপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি, সুস্থতাসহ তারেক রহমানের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। 

এসময় তিনি বলেন, দেশে বর্তমানে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয়েছে। নতুন কোনো বিনিয়োগ নাই। যেভাবে মানুষর বাড়িঘর দখল করা হচ্ছে এবং মব জাস্টিস চলছে, এ থেকে উত্তরণের একমাত্র পথ হলো গণতান্ত্রিক সরকার। তাই দ্রুত সময়ে দেশে গণতান্ত্রিক নির্বাচন দেওয়া জরুরি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বিটিভির সাবেক রিপোর্টার শাহ আলম, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস, বাফুফের টেকনিক্যাল কমিটির সদস্য হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ। 

পরে বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামান করে দোয়া করা হয়।

এর আগে বরকত উল্লাহ বুলু বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ইফাতর ও দোয়ার অনুষ্ঠানে যোগ দেন। 

একাত্তর/এসি
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর