হাসপাতালে যাওয়ার পথে বাস চাপায় মা-ছেলে নিহত, আহত তিন

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১২:৪৫ পিএম

লক্ষ্মীপুরে বুক ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক নারী ও তার দেড় বছর বয়সের সন্তান নিহত হয়েছে। এ ঘটনায় বাবাসহ আহত হয়েছেন আরও তিন জন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) গভীর রাতে সদর উপজেলার শাকচর ইউনিয়নের কাচারিবাড়ি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জুঁথি আকতার ও তার ছেলে সিয়াম। জুঁথি সদর উপজেলার শাকচর ইউনিয়নের জব্বার মাস্টারহাট এলাকার কুয়েত প্রবাসী শরীফের স্ত্রী। 

আহত অন্যরা হলে শরীফের ভাগ্নে রাজা মিয়া ও ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তবে চালকের নাম নাম জানা যায়নি। 

জুঁথির বাবা রহমত উল্যা জানান, মেয়ের বুকে ব্যথা উঠলে অটোরিকশা করে তাকে সদর হাসপাতালে নেওয়া হচ্ছিলো। রিকশায় চালকসহ তার স্বামী শরীফ, ছেলে সিয়াম, ভাগিনা রাজা ছিলেন। ঘটনাস্থলে শাহী পরিবহণের একটি বাস অন্য বাসকে ওভারটেক করতে গেলে অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার সবাই আহত হয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক জুঁথিকে মৃত ঘোষণা করেন। অন্যদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ঢাকা নেওয়ার পথে শিশু সিয়াম মারা যায়। 

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার অরূপ পাল বলেন, হাসপাতালে পাঁচ জনকে আনা হয়। এরমধ্যে একজন হাসপাতাল আনার পথে মারা গেছে। ঢাকা নেওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়। আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। 

সদর থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, এ বিষয়ে মামলা ও বাসের চালককে আটকের চেষ্টা চলছে।

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর