সোমবার যেসব দেশে উদযাপিত হবে ঈদ

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০৪:৫৭ পিএম

ঈদুল ফিতর কবে পালিত হবে, এমন প্রশ্ন এখন মুসলিম বিশ্বের সবার মুখে মুখে। এই আবহে সবার আগে সেটি ঘোষণা করলো প্রাচ্যের দেশ অস্ট্রেলিয়া। রোজার তারিখও দেশটি সবার আগে ঘোষণা করেছিলো।  

চাঁদ দেখা সাপেক্ষে উদযাপিত হয় মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ভৌগোলিক কারণে চাঁদ দেখার সময়ের তারতম্যের কারণে একাধিক দিনে এই উৎসব পালিত হয়ে থাকে। 

শনিবার খালিজ টাইমস জানিয়েছে, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জানিয়েছে সোমবার দেশটি ঈদ উদযাপিত হবে। শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাব্যতা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। 

কাউন্সিল জানায়, শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে। কিন্তু দেখা যাবে রোববার। ফলে রমজান মাস হবে ৩০ দিনের অর্থাৎ ৩০ রোজা পূর্ণ হবে। আর সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর।

এদিকে, ঈদের চাঁদ দেখা যায়নি বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে কোথাও চাঁদ দেখা না যাওয়ায় সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। এর ফলে ইন্দোনেশিয়ার মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন।

দেশটির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হিজরি ১৪৪৬ সনের শাওয়াল মাসের ১ তারিখ পড়বে ৩১ মার্চ। শনিবার ধর্ম মন্ত্রণালয়ে চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়।

আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা দিয়েছে মালয়েশিয়াও। দেশটির আকাশে শনিবার ঈদের চাঁদ দেখা যায়নি। এতে এ বছর ৩০ রোজা পালন করবে মালয়েশিয়া। সে হিসেবে ঈদ হবে সোমবার। 

গালফ নিউজ জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম প্রধান রাষ্ট্র ব্রুনাইও ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

সাধারণত প্রতিবছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের পরদিন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। তবে এবার ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। 
সৌদি আরবে এবার রোজা ৩০টি পূরণ হলেও বাংলাদেশে ২৯টি রোজা হতে পারে। তবে ঈদুল ফিতরের সিদ্ধান্ত নির্ভর করে চাঁদ দেখার ওপর। রোববার জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকেই সিদ্ধান্ত হবে ঈদের তারিখ।

এআরএস
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ভারত, পাকিস্তান, মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
উপসাগরীয় দেশগুলোতে হামলার আতঙ্ক এবারের ঈদের আনন্দ ম্লান করে দিয়েছে। বহুবছর ধরে নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত এই দেশগুলো এখন হামলা-পাল্টা হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর