শরণখোলায় এক মণ ওজনের অজগর উদ্ধার, বনে অবমুক্ত

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০১:৪৮ পিএম

বাগেরহাটের শরণখোলা উপজেলায় সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে বড় একটি অজগর উদ্ধার করা হয়েছে।  ১৬ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ৪০ কেজি। পরে সংশ্লিষ্টদের সহযোগিতায় অজগরটি বনে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বগী গ্রামের আমির তালুকদারের বাগান থেকে ভিটিআরটি ও সিপিজির সদস্যরা সাপটিকে উদ্ধার এবং রোববার (৩১ মার্চ) সকালে বনে ছেড়ে দেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা মো. সবুর হোসেন জানান, রাতে ওই বাড়ির বাগানে লোকজন ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। পরে কাছে গিয়ে টর্চ লাইট ধরে বিশাল অজগর দেখতে পান। এসময় তারা গ্রামের ভিটিআরটি টিমের লিডার মো. সোলায়মানকে খবর দেন। পরে ভিটিআরটি, সিপিজি ও বনরক্ষীরা যৌথভাবে সাপটিকে উদ্ধার করে বগী স্টেশন অফিসে নিয়ে আসেন। সাপটিকে রোববার সকালে স্টেশন সংলগ্ন বনে ছেড়ে দেয়া হয়।  

১০ দিন আগে উপজেলার সোনাতলা গ্রামের মালেকের বাড়ির বাগান থেকে ৫০ কেজি ওজনের একটি বিশাল অজগর উদ্ধার করে সিপিজি ও ভিটিআরটির সদস্যরা। সাপটি স্থানীয় এক ব্যক্তির একটি ছাগল মেরে ফেলে। 

এদিকে বার বার বিশালাকৃতির অজগর গ্রামে ঢুকে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে সাপ নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব।

একাত্তর/এসি
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর