লক্ষ্মীপুরে কথা কাটাকাটির পর গোলাগুলি, শিশু এফোঁড়-ওফোঁড়

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পিএম

লক্ষ্মীপুরে বিবাদমান দুটি গ্রুপের কথা কাটাকাটির পর গোলাগুলির ঘটনা ঘটেছে। তাদের ছোড়া গুলি একটি শিশুর পেট ছেদ করে পিঠ দিয়ে বের হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার পূর্ব বশিকপুর ইউনিয়নের কাশিপুর এই ঘটনা ঘটে।

গুরুতর আহত শিশুটির নাম আদিবা খাতুন (৭)। সে একই উপজেলার পূর্ব বশিকপুর এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে এবং বশিকপুর নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কাচারীবাড়ির অহিদ উদ্দিন এবং ছোট ইউসুফের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। সন্ধ্যায় এ নিয়ে কথা কাটাকাটির পর গোলাগুলি শুরু হয়। এসময় শিশু আদিবা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক পীযুষ চন্দ্র দাস বলেন, একটি গুলি শিশুটির পেট ছিদ্র করে ভেতরে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন জানান, পুলিশ তদন্ত শুরু করেছে।

একাত্তর/এসি
ঈদ উপলক্ষে উপহার গ্রহণ বড়ো বিষয় নয়, উপহার দিয়ে শহীদ পরিবারের ঋণ শোধ করা যাবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আন্দোলন-সংগ্রাম এবং...
লক্ষ্মীপুর জেলা কারাগারের বড়ো লোহার গেট। ওপাশে বন্দি জীবন, এপাশে স্বাধীনতা। কিন্তু সেই স্বাধীনতার স্বাদ নেই স্কুলড্রেস পড়া দুই শিশুর চোখে। একজন পঞ্চম শ্রেণির, অন্যজন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।...
লক্ষ্মীপুরে তরুণ এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, আগের রাতে তাদের ফোন করে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করা হয়েছিলো। কিন্তু সকাল হতেই পাওয়া যায় মরদেহ।
লক্ষ্মীপুরে নিজের ছোট ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখমের পর ছাদ থেকে লাফিয়ে সাবেক এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর