লোহাগাড়ায় বাস-মাইক্রোর সংঘর্ষ, নিহত বেড়ে ১০

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১২:০২ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে। তাদের মধ্যে ঘটনাস্থলে সাত জন এবং হাসপাতালে তিন জনের মৃত্যু হয়।

লোহাগাড়া থানার ইন্সপেক্টর (অপারেশন্স) মো. জাহিদ সাংবাদিকদের জানিয়েছেন, আহত ছয় জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে তিনজন মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে তিন জন নারী, দুজন শিশু ও পাঁচ পুরুষ বলে জানা গেছে। 

বুধবার (২ এপ্রিল) সকাল সোয়া সাতটার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের বাসের সঙ্গে চট্টগ্রাম শহরমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই পেছনে থাকা আরেকটি মাইক্রোবাস এসে ধাক্কা দেয়। এতে প্রথম মাইক্রোবাসে থাকা বেশির ভাগ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন, যার মধ্যে গাড়িচালকও ছিলেন।

এর আগে ঈদের দিন সোমবার সকালে জাঙ্গালিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত হন পাঁচ জন।

একাত্তর/এসি
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর