চলন্ত ট্রেনের ছাদে ভিডিও বানাতে গিয়ে পড়ে দুই তরুণের মৃত্যু

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৪:২৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ছাদে মোবাইলে ভিডিও ধারণের সময় তারের সঙ্গে জড়িয়ে ছিটকে নিচে পড়ে গেছে চার তরুণ। তাদের মধ্যে দুই জন মারা গেছে। বাকি দুই জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।  

বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- কুমিল্লা জেলার দেবীদ্বার এলাকার করিম মিয়ার ছেলে কাইয়ুম ও জেলার কসবা উপজেলায় কাইয়ুম। তবে আহতদের পরিচয় জানা যায় নাই।

স্থানীয়রা জানায়, ট্রেনটি গঙ্গাসাগর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে ওই চার তরুণ মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। এ সময় ব্রিজের উপরে থাকা তারের সঙ্গে জড়িয়ে ছিটকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যায়।  আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারেকও মারা যায়। 

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন খন্দকার জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে চার বন্ধু সিলেট যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ভিডিও করতে গিয়ে ছিটকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিবারে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর