হাসপাতালে শুধু বাবার নাম বলতে পারছে ছয় বছরের শিশুটি

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৪:২৩ পিএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত আরাধ্য বিশ্বাস নামে একটি শিশু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ইউরো ওয়ার্ডে ভর্তি আছে। শিশুটি শুধু নিজের ও বাবার নাম দীলিপ বিশ্বস বলতে পারছে। এর বেশি কিছু তার মনে নেই। ভুলে গেছে বাড়ির ঠিকানাও। শিশুটিকে শনাক্তে পরিবারে বার্তা পাঠানোর অনুরোধ জানিয়েছেন চমেকের চিকিৎসকরা।

বুধবার (২ এপ্রিল) ওই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আরাধ্যাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় বাসিন্দারা। মাথায় আঘাত পাওয়া এই শিশু হাসপাতালের বেডে শুয়ে শুধু কাঁদছে। 

চমেক হাসপাতালের চিকিৎসক আমিনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছে, ‘শিশুটি মাথায় আঘাত পেয়েছে। এখন তার স্বজনদের দরকার। কেউ মেয়েটিকে চিনতে পারলে তার পরিবারে খবর দিন প্লিজ।

উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

একাত্তর/এসি
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর