লোহাগাড়ায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৬:২৮ পিএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে হতাহতদের পরিবারে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

তিনি জানান, বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবারে পাঁচ লাখ টাকা ও আহতদের চিকিৎসার জন্য তিন লাখ টাকা সহায়তা দেওয়া হবে। 

এছাড়া সরকারের পক্ষ থেকে আহতদের ১৫ হাজার ও নিহতদের পরিবারে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানান তিনি।

বুধবার (২ এপ্রিল) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুর্ঘটনাস্থল চুনতি জাঙ্গালিয়া এলাকা পরিদর্শন করে এসব জানান তিনি। 

দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকায় পৌঁছে উপদেষ্টা মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

একাত্তর/এসি
চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’, মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ ও গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘আদর্শনগর’ নামে...
ঈদের দ্বিতীয় দিন রেল ও সড়ক দুর্ঘটনায় সারাদেশে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষেই একসাথে ১২ জনের মৃত্যু হয়েছে।
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই এবং এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতেও চাপ বাড়বে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে...
২০২৫ সালে ৭৫৮৪ টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাত ৩৫৯ জন। আর আহত হয়েছেন ১৬ হাজার ৪৭৬ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি। যা মোট নিহতের ৩৬.২৯ শতাংশ। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর