বাংলাদেশি পণ্যে ভারত, পাকিস্তানের চেয়ে বেশি শুল্ক বসালো যুক্তরাষ্ট্র

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১১:১৩ এএম

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্কারোপ করলো যুক্তরাষ্ট্র। যা ভারতের চেয়ে ১১ ও পাকিস্তানের চেয়ে আট শতাংশ বেশি। বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রক্রিয়ার অংশ হিসেবে এ শুল্ক আরোপ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতোদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল। খবর রয়টার্সের।

বুধবার (২ এপ্রিল) স্থানীয় সময় বিকেল চারটায় হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। 

যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় আট দশমিক চার বিলিয়ন (৮৪০ কোটি) ডলার, যা প্রধানত তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় সাত দশমিক ৩৪ বিলিয়ন (৭৩৪ কোটি) ডলারে। 

দিনটিকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ অভিহিত করে ট্রাম্প বক্তব্যের শুরুতে বলেন, কয়েক দশক ধরে আমাদের দেশকে দূরের ও কাছের বন্ধু ও শত্রু নির্বিশেষে বিভিন্ন দেশ লুট এবং ধ্বংস করেছে।

কোন দেশের পণ্যে কতো শুল্ক

  • ভারত ২৬ শতাংশ
  • পাকিস্তান ২৯ শতাংশ 
  • চীন ৩৪ শতাংশ

এছাড়া 

  • ইউরোপিয় ইউনিয়নের পণ্যে২০ শতাংশ
  • ভিয়েতনামের পণ্যের ৪৬ শতাংশ
  • শ্রীলঙ্কার পণ্যে ৪৪ শতাংশ
  • তাইওয়ানের পণ্যে ৩২ শতাংশ
  • জাপানের পণ্যে ২৪ শতাংশ
  • দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ
  • থাইল্যান্ডের পণ্যে ৩৬ শতাংশ
  • সুইজারল্যান্ডের পণ্যে ৩১ শতাংশ
  • ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ
  • মালয়েশিয়ার পণ্যে ২৪ শতাংশ
  • কম্বোডিয়ার পণ্যে ৪৯ শতাংশ
  • যুক্তরাজ্যের পণ্যে ১০ শতাংশ
  • দক্ষিণ আফ্রিকার পণ্যে ৩০ শতাংশ
  • ব্রাজিলের পণ্যে ১০ শতাংশ
  • সিঙ্গাপুরের পণ্যে ১০ শতাংশ
  • ইসরায়েলের পণ্যে ১৭ শতাংশ
  • ফিলিপাইনের পণ্যে ১৭ শতাংশ
  • চিলির পণ্যে ১০ শতাংশ
  • অস্ট্রেলিয়ার পণ্যে ১০ শতাংশ
  • তুরস্কের পণ্যে ১০ শতাংশ
  • কলম্বিয়ার পণ্যে ১০ শতাংশ
  • মিয়ানমারের পণ্যে ৪৪ শতাংশ
  • লাওসের পণ্যে ৪৮ শতাংশ 
  • মাদাগাস্কারের পণ্যের ওপর ৪৭ শতাংশ

একই সঙ্গে সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রে।

একাত্তর/এসি
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর