নরসিংদীর বড় বাজারে টেইলার্সে আগুন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১২:০৫ পিএম

নরসিংদীর বড় বাজারে একটি টেইলার্সে আগুনের ঘটনা ঘটেছে। এতে ব্যবসা প্রতিষ্ঠানটির কাপড়সহ প্রায় সব মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বড় বাজারের ডায়মন্ড টেইলার্সে ওই আগুনের ঘটনা ঘটে। পরে রাত পৌনে একটার দিকে তা নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী জানান, রাতে দোকানের ভেতরে আগুনের সূত্রপাত হয়। কাপড়ের দোকান হওয়ায় তা মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানান, খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট যোগ দেয়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  

তিনি জানান, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষতি আনুমানিক তিন থেকে সাড়ে তিন কোটি টাকা দাবি করা হলেও তা তাৎক্ষণিক নিরূপণ করা যায়নি। আগুনের কারণ সম্পর্কেও পরে বলা যাবে।

একাত্তর/এসি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর