রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫০

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৪:২৭ পিএম

রূপগঞ্জে গার্মেন্টসে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় সেনাকর্মকর্তা, পুলিশ ও শ্রমিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় এ ঘটনা ঘটে।

গার্মেন্টসের শ্রমিকরা জানান, ঈদের ছুটি দেবার সময় বেতন, ভাতা ও ঈদ বোনাস না দিয়ে রবিনটেক্স গার্মেন্টসের ১২০ জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। এদিকে ৮ এপ্রিল শ্রমিকরা কারখানায় কাজের জন্য প্রবেশ করতে গিয়ে জানতে পারে ১২০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এর প্রতিবাদে তারা কারখানার ভেতর বিক্ষোভ শুরু করে।

টানা তৃতীয় দিনের মতো বুধবার সকাল থেকে শ্রমিকরা কারখানার ভেতরে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে। বেলা ১২টার দিকে তারা সড়কে অবস্থান নিলে সেনাবাহিনী ও পুলিশ তাদের বাধা দেয়। এতে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর হাতাহাতি হয়।

এতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট মবিন, সৈনিক সোহরাব, বাধন, মেহেদি, শিল্প এবং পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মতিউরসহ কমপক্ষে ৫০ শ্রমিক আহত হন।

এ ঘটনায় ৭ শ্রমিককে আটক করেছে পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের উভয়পাশে লম্বা যানজট তৈরি হয়েছে। বিকেল পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষের সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীয় হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েক জন আহত হয়েছে।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর