ট্রাম্পের শুল্ক বৃদ্ধি ৯০ দিনের জন্য স্থগিত, ব্যতিক্রম চীন

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১১:৪১ এএম

শুল্ক বসানোর সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ব্যতিক্রম চীন। দেশটির ওপর শুল্ক বাড়ানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, সব দেশের ওপর ১০ শতাংশ হারে শুল্ক বহাল থাকবে। তবে সমহারে যে শুল্ক বসানোর ঘোষণা হয়েছিলো, তা ৯০ দিনের জন্য স্থগিত রাখা হলো। কিন্তু চীনের ক্ষেত্রে শুল্ক আরো বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে।

ডয়চে ভেলের খবরে বলা হয়, ট্রাম্প তার এই সমহারে শুল্ক বসানোর ঘোষণা করার পরই বিশ্বজুড়ে শেয়ার বাজারে প্রভাব পড়ে। শেয়ারের দাম নিম্নমুখি হয়। মন্দার আশঙ্কা দেখা দেয়। আমেরিকাতেও ক্ষুব্ধ মানুষ প্রতিবাদ জানান। প্রায় সব দেশই উদ্বিগ্ন হয়ে পড়ে।

হোয়াইট হাউসের দাবি, ৭৫টি দেশ আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা করতে চেয়েছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, এই ঘোষণার পর আরো দেশ আলোচনায় বসতে চাইবে।

এর আগে হোয়াইট হাউস ও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, শুল্ক স্থগিত রাখা হবে না।  তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শুল্ক বসানোর সিদ্ধান্ত থেকে তিনি পুরোপুরি সরে আসেননি বরং ৯০ দিন স্থগিত রেখেছেন।

ট্রাম্পের এই সিদ্ধান্তের পরই প্রশ্ন উঠেছে, এটা কি কৌশলগতভাবে পিছিয়ে যাওয়া, চাপের কাছে নতিস্বীকার করা, নাকি এটা ট্রাম্পের আলোচনা করে অন্য দেশকে মার্কিন পণ্যের ওপর শুল্ক কম করার কৌশল? কারণ যাই হোক না কেন, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে শেয়ার বাজার চাঙ্গা হয়েছে।

একাত্তর/আরএ
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর