কূটনীতি ফোরামে যোগ দিতে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা পররাষ্ট্র উপদেষ্টার

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৩:৩০ পিএম

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আন্টালিয়া কূটনীতি ফোরাম (এডিএফ) যোগদানের জন্য বৃহস্পতিবার (১০ এপ্রিল) তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এডিএফ- ২০২৫ আগামী ১১-১৩ এপ্রিল আন্টালিয়ায় অনুষ্ঠিত হবে।

ফোরামের প্রতিপাদ্য হচ্ছে ‘বিভক্ত বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার’।  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় এবং সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফোরামের আয়োজন করেছে।

এডিএফ- বিশ্বব্যাপী নেতা, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, ব্যবসায়িক বিশেষজ্ঞ এবং মিডিয়া ও সুশীল সমাজের প্রতিনিধিদের একত্রিত করবে। যাতে তারা কূটনীতি কীভাবে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে এবং একটি বিভক্ত বিশ্বের মধ্য দিয়ে আমাদের কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তা খুঁজে বের করতে পারে। যাতে সম্মিলিত পদক্ষেপের জন্য একটি সাধারণ ভিত্তি খুঁজে পাওয়া যায়।

২০ জনেরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান, ৫০ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী, ৭০ জনেরও বেশি মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় ৬০ জন সিনিয়র প্রতিনিধি, পাশাপাশি শিক্ষার্থীসহ ৪ হাজার জনেরও বেশি অতিথির অংশগ্রহণের আশা করা হচ্ছে।

এই ফোরামের লক্ষ্য ক্রমবর্ধমান মেরুকৃত পরিবেশে কূটনীতির ভূমিকা এবং মূল নীতিগুলিকে পুননির্ধারণ করার জন্য সংলাপকে অনুপ্রাণিত করা।

পররাষ্ট্র উপদেষ্টা আগামী ১৪ এপ্রিল ঢাকা ফিরবেন।

একাত্তর/আরএ
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' বা মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
মুক্ত বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। এ বিষয়ে চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 
বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে রোববার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে...
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শনিবার (২৮ মার্চ) ইস্তাম্বুলে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর