সংস্কারের ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত নেই: মিন্টু

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৮:৫০ পিএম

সংস্কারের ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত নেই উল্লেখ করে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আবার আমরা এটাও চাই না একটা দেশ দীর্ঘদিন জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া পরিচালিত হোক। 

তিনি বলেন, আমরা চাই একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, যেই নির্বাচনের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠিত হবে। যেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকার একটি সরকার প্রতিষ্ঠিত হবে। যত দ্রুত সম্ভব আমরা সেটা চাই। সরকার ডিসেম্বর থেকে জানুয়ারি বললে সমস্যা নাই কিন্তু ডিসেম্বর থেকে জুন বললে আমাদের দ্বিধা লাগে।

শুক্রবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বড় হিজলী মাদ্রাসা প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  

আব্দুল আউয়াল মিন্টু বলেন, দেশে গত কয়েকদিন একটি বিনিয়োগ সম্মেলন হচ্ছে কিন্তু দেশে যদি রাজনৈতিক সরকার না থাকে, রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে, গণতান্ত্রিক সরকার যদি না থাকে তাহলে বিনিয়োগ আসবে না। বিনিয়োগ প্রয়োজন আমরা এটাকে সাধুবাদ জানাই কিন্তু বিনিয়োগকারী ঘুরে গেলে তো চলবে না।আমাদের জীবনমানের উন্নয়ন, দেশের উন্নয়ন করতে হলে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে।

নেতা কর্মীদের উদ্দেশ্যে মিন্টু বলেন, মানুষ যাতে বিএনপির উপর বিরক্ত না হয় এমন কোনো কাজ করা যাবে না। আর কেউ যদি দেশকে অস্থিতিশীল করতে চায় সরকার আইন অনুযায়ী তার ব্যবস্থা নিবে।

এর আগে বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বড় হিজলী মাদ্রাসা প্রাঙ্গণে লাল তিল বীজের হাইব্রিড পেঁয়াজ প্রদর্শন ও মাঠ দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগদেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও লাল তীর বীজের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

এ সময় রাজবাড়ী জেলা কৃষি কর্মকর্তা ড. মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন লাল তীর বীজের জেনারেল ম্যানেজার হারুন অর রশিদ, রাজবাড়ী জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল ও হারুন অর রশিদ হারুন। 

এ সময় কয়েকশ কৃষক সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিত কৃষকের পেঁয়াজের মালা ও লাল তীর বীজের হাইব্রিড পেঁয়াজের তোরা তুলে দেন প্রধান অতিথির হাতে।

আরবিএস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর