শিল্প গ্রাহকদের গ্যাসের দাম বাড়লো

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পিএম

শিল্প গ্রাহকদের জন্য প্রতি ঘনমিটার গ্যাসের বিল ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আর ক্যাপটিভে গ্যাসের দাম ৩০ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৪২ টাকা করা হয়েছে। 

নতুন এই দাম ১৩ এপ্রিল থেকে কার্যকর হবে। তবে গ্রাহকদের অনুমোদিত লোড পর্যন্ত গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে। নতুন গ্রাহক এবং অনুমোদিত সীমা ছাড়িয়ে গ্যাস ব্যবহারকারীদের জন্য এ দাম নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান গ্রাহক শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের অনুমোদিত লোড পর্যন্ত গ্যাস ব্যবহারের ক্ষেত্রে পুরাতন দাম দেবে।

রোববার (১৩ এপ্রিল) বিইআরসির শুনানি কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই দাম পুরানো শিল্প গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য না। আদেশে বলা হয়, বিদ্যমান শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ শ্রেণির গ্রাহকদের বিদ্যমান অনুমোদিত লোড পর্যন্ত গ্যাস ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ শ্রেণির প্রতিশ্রুত গ্রাহকের অনুমোদিত লোডের ৫০ ভাগ পর্যন্ত গ্যাস ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

অন্যদিকে শিল্প শ্রেণির নতুন গ্রাহক, প্রতিশ্রুত গ্রাহকের অনুমোদিত লোডের ৫০ ভাগের ঊর্ধ্বে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে এবং বিদ্যমান গ্রাহকের অনুমোদিত লোডের ঊর্ধ্বে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে মূল্যহার ৪০ টাকা ঘনমিটার পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া ক্যাপটিভ বিদ্যুৎ শ্রেণির নতুন গ্রাহক, প্রতিশ্রুত গ্রাহকের অনুমোদিত লোডের ৫০ ভাগের ঊর্ধ্বে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে এবং বিদ্যমান গ্রাহকের অনুমোদিত লোডের ঊর্ধ্বে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে মূল্যহার ৪২ টাকা ঘনমিটার পুনর্নির্ধারণ করা হয়েছে।

১৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে পেট্রোবাংলা, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড প্রাকৃতিক গ্যাসের শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ শ্রেণিতে নতুন, প্রতিশ্রুত এবং বিদ্যমান (অনুমোদিত লোডের অতিরিক্ত গ্যাস ব্যবহারকারী) গ্রাহকের মূল্যহার পুনর্নির্ধারণের জন্য কমিশনে প্রস্তাব জমা দেয়। এই প্রস্তাবের ওপর গত ২৬ ফেব্রুয়ারি গণশুনানি করা হয়। 

সাংবাদিক সম্মেলনে কমিশন জানায়, বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ করে বিইআরসি প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে কমিশন শিল্প গ্রাহকের দাম পুনর্নির্ধারণ করা হলো।

একাত্তর/এসি
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা কমানো হয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে এক হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি...
ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে বাড়ল চার টাকা ২১ পয়সা বাড়লো। সেই হিসেবে ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে এক হাজার ৩৫৬ টাকা...
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২১৫ টাকা থেকে ৩৮ টাকা বাড়িয়ে এক হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সার কারখানায় ব্যবহৃত প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম কার্যকর ডিসেম্বর থেকে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর