আলোর বার্তায় নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দ শুরু

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১০:১৬ এএম

ভোরের আলো ফুটতেই রবি’র আলোয় স্নাত সকালে মানবতা ও মনুষ্যত্বের জয়গানে, মানুষের মিছিলে শুরু হলো ১৪৩২ বঙ্গাব্দ। শুরুতে রাগালাপ দিয়ে রমনার বটমূলে নতুন বছরকে স্বাগত জানালো দেড় শতাধিক শিল্পী। সোমবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ছয়টায় ছায়ানটের ৫৮তম আয়োজনে শুরু হয় বর্ষবরণে আনুষ্ঠানিকতা। প্রায় ১০ মিনিট চলে রাগালাপের অমৃত সুরের খেয়া। অতঃপর শুরু হয় গান পর্ব। 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, লালন ও বাংলাদেশের লোকজ ধারার বেশ কিছু গান এই পর্বে জায়গা করে নিয়েছে। ছিল একক ও সমবেত কণ্ঠের পরিবেশনায় থাকা গানগুলো। 

এর ফাঁকে আবৃত্তিশিল্পীরা কবিতা আবৃত্তি করেন। সকাল সাড়ে আটটার দিকে অনুষ্ঠানের শেষ হয় জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ দিয়ে।

ছায়ানটের এবারের আয়োজনের বার্তা, ‘আমার মুক্তি আলোয় আলোয়’। যথারীতি অনুষ্ঠান সাজানো হয় নতুন আলো, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসবার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে। সব মিলিয়ে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হবার আহ্বান ছিল এবারের পরিবেশনায়।  এবারের অনুষ্ঠানসজ্জায় ছিল ৯টি সম্মেলক ও ১২টি একক গান এবং ৩টি পাঠ।

ছায়ানটের বর্ষবরণ আয়োজনের অন্যতম দিক লিখিত বক্তব্য কিংবা বিশেষ বার্তা। যা বরাবরই পাঠ করে আসছিলেন সনজীদা খাতুন। এবার ছায়ানটের হয়ে সেই বার্তা পাঠ করেন নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী।

দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা ছায়ানট ১৯৬৭ সাল থেকে রমনার এই বটমূলে পহেলা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এবারেও ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করা হলো রমনার এই বটমূল থেকেই।

১৯৬৭ সালে পাকিস্তানি শাসকের বাঙালিত্বের প্রতি রাঙানো চোখ উপেক্ষা করে যে আয়োজনের সূচনা করেছিল ছায়ানট, তা-ই আজ বর্ষবরণে বিশ্ব বাঙালির প্রধান প্রাণের উৎসব।

একাত্তর/এসি
নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পুরনো বছরের সব জীর্ণতা আর সংকীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণায় সেজেছে দেশ। 
নেচে গেয়ে একাত্তরে বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণ উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।জাতীয় সংগীত, গান ও সম্মিলিত নৃত্যানুষ্ঠানের মাধ্যমে বিজয় উৎসব ‍উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠনটি। 
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়। তবে ঐতিহাসিকভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ এটিকে তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। এবার...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উপাচার্যের দাবি, এবারের শোভাযাত্রা যাবতকালের সবচেয়ে বৃহৎ ও বৈচিত্র্যপূর্ণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর