মিয়ানমারে উদ্ধারকাজ শেষে দেশে ফিরেছে সেনা-নৌ দল

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০২:৪৫ পিএম

মিয়ানামারে ভয়াবহ ভূমিকম্পের পর তিন দফায় প্রায় ১৫২ মেট্রিক টন খাদ্য ও চিকিৎসা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ। পাশাপাশি উদ্ধার অভিযানেও অংশ নেন বাংলাদেশি ফায়ার, বিমান, সেনা ও নৌবাহিনীর সদস্যরা। ১৫ এপ্রিল, মিয়ানমারে ত্রাণ সহায়তা শেষে দেশে ফেরে সহায়তাকারী দলের সদস্য ও চিকিৎসকরা।

বুধবার (১৬ এপ্রিল) ক্যান্টনমেন্টে এক সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনী বিভাগ জানায়, প্রধান উপদেষ্টার নির্দেশে মিয়ানমারের মানবিক বিপর্যয়ে পাশে দাঁড়ায় বাংলাদেশ।

গেল ২৮ মার্চের ভূমিকম্পে ধারণার চাইতেও বেশী ক্ষয়ক্ষতির কবলে পড়ে দেশটি। মৃতের সংখ্যাও ছিল কয়েক হাজার। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার কারণে ব্যাহত হয়েছিল উদ্ধার তৎপরতা। ত্রাণ ও চিকিৎসার জন্য চলছে হাহাকার। সব মিলে চরম মানবিক বিপর্যয়ের কবলে পড়েছিল দেশটি।

এ সময় সহায়তা নিয়ে মিয়ানমারের পাশে দাড়ায় বাংলাদেশ। ৩০ মার্চ থেকেই পাঠানো শুরু হয় ত্রাণ সহায়তা। তিন ধাপে বিমান ও জাহাজের মাধ্যমে পাঠানো হয় খাবার ও ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি উদ্ধারকারী দল এবং চিকিৎসকরাও অংশ নেন এই বিপর্যয়ে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে তৃতীয় ধাপে ত্রাণ ও মানবিক সহায়তা শেষে মঙ্গলবার দেশে ফিরেছে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’। এর আগে বাংলাদেশ থেকে মায়ানমারে যাওয়া ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল এবং বিভিন্ন সময়ে মিয়ানমারে আটকে পড়া ২০ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে জাহাজটি বাংলাদেশে ফিরে এসেছে।

পরের দিন বুধবার সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে, মিয়ানমার থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পাঠানো উদ্ধার ও চিকিৎসা সহায়তা দলের সদস্যরা দেশে ফেরা উপলক্ষ সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। উদ্ধারকারী দলের পক্ষ থেকে তাদের কাজের অভিজ্ঞতা এবং প্রতিবন্ধকতা তুলে ধরা হয়।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান জানান, উদ্ধারকারী দল মিয়ানমারে বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভবনে উদ্ধার অভিযান পরিচালনা করে বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেসময় চিকিৎসক দল ৮৮৫ জনকে চিকিৎসা সেবা দেন। যা সারাবিশ্বে যথেষ্ট সারা ফেলেছে।

মিয়ানমারে মানবিক কার্যক্রম ও উদ্ধারকাজে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা সদস্যদের সম্মাননা দেয়া হয়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন।

এআরএস
প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে দিয়েছে সরকার। তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।  
রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক বিভ্রান্তিকর ও ত্রুটিপূর্ণ বিবৃতির বিরুদ্ধে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর