হবিগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিক নিহত

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পিএম

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। 

বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার শিবপাশা হাওরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মো. মনিরুল ইসলাম (২২) ও মো. কাফিল উদ্দিন (৪৫)। তারা দুজন সর্ম্পকে চাচা-ভাতিজা।

স্থানীয়রা জানান, চলতি ধান কাটার মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা আসেন এই জেলায়। বুধবার চাঁপাইনবাবগঞ্জের একদল শ্রমিক আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হাওরের ঝিলের বন্দে ধান কাটছিলেন। বিকেল ৩টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিষয়টি  নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাইদুল হাসান। তিনি জানান, এরইমধ্যে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরবিএস
হবিগঞ্জের লাখাই উপজেলায় লোকালয়ে একটি শিয়ালের আক্রমণে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই গ্রামে এ ঘটনা ঘটে।
মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ এনে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরে বজ্রপাতে রফিক মাঝি (৫৫) নামে এক খেটে খাওয়া মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে দৈনন্দিন কাজের অংশ হিসেবে সোনারচরে যাওয়ার পর এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর