ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় মাছ ধরতে মোটর দিয়ে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুতস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে জেলার কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের নতুন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৫২) ও আবু তাহের মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা (২২)। তারা ওই এলাকার বাসিন্দা এবং সম্পর্কে চাচাতো ভাই। 

এলাকাবাসী জানায়, তারা বাড়ির পাশে একটি ডোবা থেকে মাছ ধরার জন্য ইলেকট্রিক মোটরের সাহায্যে পানি সেচ দিচ্ছিলো। এ সময় মোটর থেকে ইলেকট্রিক লাইন খুলতে গিয়ে তারা বিদ্যুতায়িত হন। বাড়ির লোকজন বুঝতে পেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন। 

কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি বিষয়টি প্রক্রিয়াধীন। 

একাত্তর/এসি
নেত্রকোনায় বিদ্যুতস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে আরেক ভাইও। রোববার (১১ অক্টোবর) সকালে জেলার কেন্দ্রয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর