বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্র সচিব

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পিএম

বাংলাদেশের সঙ্গে আলোচনাকে ‘ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করেছেন ঢাকায় সফররত পাকিস্তানি পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তিনি বলেছেন, বাংলাদেশের সাথে দীর্ঘ ১৫ বছর পর হওয়া সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা ভালো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মো. ইকবাল হুসেন খান।

বাংলাদেশ সফরে আসতে পেরে নিজের খুশির কথা-ও প্রকাশ করেন আমনা বালুচ। বলেন, ঢাকায় এসে আমি খুশি।

এদিন, বেলা পৌনে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি শুরু হয়। বৈঠকে অংশ নেন দু’দেশের প্রতিনিধিদল। বৈঠককালে উভয়পক্ষ নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক বিষয়সমূহ বিশেষ করে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশের সম্পদ ফেরত পাওয়া, গণহত্যায় ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেয়া -অমীমাংসিত এসব ইস্যু উত্থাপন করেছে বাংলাদেশ।  

সবশেষ ২০১০ সালে পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন দুই দেশের তৎকালীন পররাষ্ট্র সচিব। 

গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে এবং ডিসেম্বরে মিশরে অনানুষ্ঠানিক বৈঠক হয় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। এর ধারাবাহিকতায় দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হচ্ছে। আশা করা হচ্ছে, বৈঠক ভালো হলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা আসবেন।

আরবিএস
পাকিস্তান সরকারের সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে ২২ জন বাংলাদেশি শিক্ষার্থীর দ্বিতীয় দলটি ঢাকা ছেড়েছেন। ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ (আল্লামা ইকবাল স্কলারশিপ প্রোগ্রাম)-এর আওতায়...
শিক্ষার্থী, গবেষক ও কূটনীতিকদের উপস্থিতিতে মানব ইতিহাসের এক গৌরবময় অধ্যায়কে স্মরণ করে উন্মোচন করা হয় ইউরি গাগারিনের ভাস্কর্য। একই সঙ্গে উদযাপন করা হয় প্রথম মানব মহাকাশযাত্রার ৬৫ বছর পূর্তি।
বাংলাদেশের সঙ্গে ভারত সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দূরদর্শী ও পারস্পরিক কল্যাণমূলক একটি সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয়...
বাংলাদেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে চীন আগ্রহী বলে জানিয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর