উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে চীন

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৭:০৮ পিএম

বাংলাদেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে চীন আগ্রহী বলে জানিয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও।

মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতে এ কথা জানান তিনি। 

এ সময় রাষ্ট্রপতি বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। পদ্মা সেতু রেল লিঙ্ক, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে।

এসময় অর্থনৈতিক জোট ব্রিকসের পার্টনার সদস্য হতে চীনের সমর্থন চান রাষ্ট্রপতি। চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় তার দেশ।

এদিকে আরেক সেমিনারে চীনের এই নেতা বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন যাত্রায় চীন পাশে থাকতে চায়। 

জিয়ানচাও বলেন, অবকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ এবং চীনের সমন্বিত উদ্যোগে গভীরভাবে কাজ করা প্রয়োজন। 

চীন যেমন অর্থনৈতিক অগ্রগতিকে প্রাধান্য দিয়ে অবকাঠামো উন্নয়ন জোরদার করেছে, বাংলাদেশেও গেলো এক দশকে অনেক উন্নতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরবি
ঢাকা-১৭ আসনের কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তি এলাকায় পুনর্বাসনের জন্য ১০ হাজার কোটি টাকার একটি আধুনিক আবাসন প্রস্তাব ইআরডির মাধ্যমে চীনের কাছে প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী...
শিক্ষার্থী, গবেষক ও কূটনীতিকদের উপস্থিতিতে মানব ইতিহাসের এক গৌরবময় অধ্যায়কে স্মরণ করে উন্মোচন করা হয় ইউরি গাগারিনের ভাস্কর্য। একই সঙ্গে উদযাপন করা হয় প্রথম মানব মহাকাশযাত্রার ৬৫ বছর পূর্তি।
বাংলাদেশের সঙ্গে ভারত সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দূরদর্শী ও পারস্পরিক কল্যাণমূলক একটি সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয়...
বন্যা মোকাবিলায় সহায়তা হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে আট কনটেইনারভর্তি ১৫ ধরনের অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম দিয়েছে চীন সরকার। 
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর