মুক্তির প্রতীক্ষায় ব্যয়বহুল তিন সিনেমা

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৩:১৮ পিএম

দিনকে দিন নতুন মাত্রা যোগ করছে ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রি। সেই ধারাবাহিকতায় বেশ কয়েকটি সিনেমার জন্য অপেক্ষার প্রহর গুনছেন দর্শকরা। তার অন্যতম কারণ মোটা অঙ্কের বাজেট, যা অতীতের অনেক সিনেমার ব্যয়কে টপকে গেছে। সিনেমা নির্মাণের ক্ষেত্রে বাজেট একটি বড় ভূমিকা পালন করে।

যত বড় আয়োজনে সিনেমা বানানো যায়, ঠিক ততটাই কোয়ালিটিফুল একটি চলচ্চিত্র দর্শকদের উপহার দিতে পারেন নির্মাতারা, এমনটাই মনে করেন অনেকেই। তেমনই তিনটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। আর এই সিনেমাগুলো হলো- ‘এসএসএমবি২৯’, ‘রামায়ণ’, এবং ‘এএ২২×এ৬’।

এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমায় দেখা যাবে ‘প্রিন্স অব টলিউড’ খ্যাত জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুকে। সিনেমাটির নাম ‘এসএসএমবি টুয়েন্টি নাইন’। এতে মহেশ বাবুর বিপরীতে পর্দা মাতাবেন প্রিয়াঙ্কা চোপড়া।

সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ১ হাজার কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪২১ কোটি টাকা। এই সিনেমার জন্য ১২৫ কোটি রুপি পারিশ্রমিক নেবেন মহেশ বাবু।

পৌরাণিক গল্প নিয়ে পরিচালক নীতেশ তিওয়ারি নির্মাণ করছেন ‘রামায়ণ’ সিনেমা। এতে রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। অন্যদিকে সীতার চরিত্রে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে।

সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৯০০ কোটি রুপি। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১২৮৯ কোটি টাকার বেশি। দুই ভাগে মুক্তি পাবে সিনেমাটি। ২০২৬ সালের দিওয়ালিতে মুক্তি পাবে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি মুক্তির কথা রয়েছে ২০২৭ সালে।

দীর্ঘদিন ধরেই  জল্পনা-কল্পনা চলছে ‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনকে নিয়ে বড় বাজেটের সিনেমা নির্মাণ করবেন পরিচালক অ্যাটলি কুমার। অবশেষে সেই নতুন যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আল্লু অর্জুন। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘ডাবল এ ডাবল টু এক্স এ সিক্স’।

আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমার বাজেট ধরা হয়েছে ৮০০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০০ কোটি টাকা। সিনেমাটিতে অভিনয়ের জন্য আল্লু পারিশ্রমিক নেবেন ১৭৫ কোটি রুপি। সে সঙ্গে সিনেমাটির ১৫ শতাংশ লভ্যাংশ পাবেন এই তারকা। পরিচালক অ্যাটলি কুমার পারিশ্রমিক নেবেন ১০০ কোটি রুপি।

এআরএস
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
তামিলনাড়ুর রাজনীতি আর রূপালী পর্দার মেলবন্ধন চিরকালই রঙিন, তবে ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপনে তা যেন এক নতুন মাত্রা পেল! চেন্নাইয়ের ঐতিহ্যবাহী ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর