আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণপরিষদ নির্বাচনের দাবিতে এনসিপির মশাল মিছিল

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৩২ পিএম

গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণপরিষদ নির্বাচনের দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে এনসিপি শাহবাগ জোনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। 

এই সময় বক্তারা বলেন, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। 

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগকে অপসারণ করতে ১৬ বছর সময় লাগলেও যারা তাদের পুনর্বাসনের চেষ্টা করছে তাদের প্রতিহত করতে ১৫ দিনও লাগবে না। 

তিনি দাবি করেন, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই কেবল অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব। অন্যথায় আবারও বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে পড়বে। 

এই সময় কুয়েটের ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করেন এনসিপি নেতারা। অবিলম্বে কুয়েটের ভিসির অপসারণ না করলে খুলনার উদ্দেশ্যে লংমার্চ করার হুঁশিয়ারি দেন দলের নেতারা। 

বিক্ষোভ শেষে মশাল মিছিল নিয়ে নিয়ে বঙ্গবন্ধু এভিনিউ অভিমুখে যাত্রা করে দলের নেতা-কর্মীরা। 

আরবিএস
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর