এবার গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করলেন পরীমণি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ পিএম

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আবারও আলোচনায় উঠে আসা চিত্রনায়িকা পরীমণি এবার সেই গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। 

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে স্বশরীরে হাজির হয়ে মামলাটি করেন পরীমণি। বিচারক নুরে আলম বাদীর জবানবন্দি লিপিবদ্ধ করে ৮ জুলাই এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ওসি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এই খবর নিশ্চিত করেছেন। 

মামলায় পরীমণি অভিযোগ করেছেন, পিংকি মিথ্যা অভিযোগ তুলে তাকে হেয় প্রতিপন্ন করেছেন। অনলাইনে কুৎসা রটনা করে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকার মানহানির করেছেন। 

মামলার আর্জিতে পরীমণি আরও দাবি করেন গৃহকর্মী পিংকিকে তিনি মারধর করেননি। মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ সাজিয়ে পরীমণির বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে কুৎসা রটনা করা হয়েছে। 

সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী যা শাস্তিযোগ্য অপরাধ। উল্লেখ্য, ১৭ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন তাঁর গৃহকর্মী পিংকি। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা এই মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলা করার পর সাইবার নিরাপত্তা আইনে মামলা করলেন পরীমণি।

এর আগে, মাদক সেবনের নির্যাতনের অভিযোগে পরীমণিসহ দু’জনের বিরুদ্ধে এবার মামলা করে তার বাসার সেই গৃহকর্মী পিংকি আক্তার। পরীমণি ছাড়া মামলার আরেক আসামি হলেন একই ফ্ল্যাটে বসবাস করা সৌরভ।

পরীমণিকে প্রধান আসামি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার। 
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ৮ মের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আরবিএস
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জেরার জন্য আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
নিজের সন্তানের জন্য ‘সো-কল্ড’ বাবা প্রয়োজন নেই উল্লেখ করে চিত্রনায়িকা পরীমণি বলেছেন, একজন মা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কী করেন, তা ভাবনার বাইরে।
ওটিটি প্লাটফর্ম হইচইতে সম্প্রতি মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির প্রথম ওয়েব সিরিজ- রঙিলা কিতাব। এরিই মধ্যে সিরিজটি দর্শক প্রিয়তা পেয়েছে, পরীমনিকে দেখা গেছে একেবারে ভিন্নরূপে।...
ঢালিউডের আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব । তিনি পেশাজীবন থেকে শুরু করে ব্যক্তিজীবনের সুন্দর মুহূর্ত, ভাবনা, আনন্দ-আক্ষেপসহ নানা বিষয় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর