জেলেনস্কির জন্য যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না: ট্রাম্প

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১২:৩০ পিএম

রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি হলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য চুক্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৩ এপ্রিল) ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন, রাশিয়া যুদ্ধ বন্ধ করার জন্য চুক্তিতে রাজি। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ ট্রাম্পের।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, জেলেনস্কির জন্যই যুদ্ধ বন্ধ করাটা কঠিন হয়ে পড়েছে। এর আগে জেলেনস্কি জানিয়ে দেন, তিনি কিছুতেই ক্রাইমিয়াকে রাশিয়ার এলাকা বলে স্বীকার করবেন না।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে ক্রাইমিয়াকে রাশিয়ার এলাকা বলে স্বীকৃতি দেয়ার কথা আছে।

ট্রাম্প বলেছেন, আমি মনে করি, আমরা রাশিয়ার সঙ্গে চুক্তি নিয়ে মতৈক্যে পৌঁছেছি, কিন্তু জেলেনস্কির সঙ্গে তা হয়নি। আমি মনে করেছিলাম, জেলেনস্কির সঙ্গে মতৈক্যে পৌঁছানো সহজ হবে। কিন্তু এটা অনেক কঠিন হচ্ছে।

ট্রাম্প বলেন, আমি মনে করি, এরপরেও চুক্তি হবে। কারণ, আমি এই চুক্তি চাই, আর এজন্য অনেক অর্থ ব্যয় করেছি। তাছাড়া মানবিকতার জন্য এটা দরকার।

এদিকে ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ক্রাইমিয়ার বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, আমি যুদ্ধ বন্ধ করতে চাই। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কোনো পক্ষকেই আমি বিশেষ সুবিধা পাইয়ে দিতে চাই না।

একাত্তর/আরএ
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর