পাকিস্তানিদের বিশেষ ভিসা সুবিধা বাতিল, ভারত ছাড়ার নির্দেশ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১১:১৪ পিএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর নজিরবিহীন হামলার জেরে পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ প্রোগ্রাম বাতিল করেছে ভারত। এছাড়া পাকিস্তানের সঙ্গে পুরোনো সিন্ধু নদের পানি চুক্তিও বাতিল করেছে নয়াদিল্লি।

হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে মোদী সরকার বলছে,  পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেয়া বন্ধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

বুধবার (২৩ এপ্রিল) দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয় বলে দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে।   

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিস্রি ভিসা প্রোগ্রাম বাতিলের ঘোষণা দিয়ে বলেছেন, সার্ক ভিসা ছাড় প্রোগ্রামের আওতায় পাকিস্তানি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবে না। যাদের পূর্বে এ ভিসা দেওয়া হয়েছে ‘সেগুলো বাতিল হিসেবে বিবেচিত হবে’। এবং যেসব পাকিস্তানি এ ভিসা নিয়ে ভারতে অবস্থান করছেন তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও দুই দেশের মধ্যের আত্তারি নিরাপত্তা চৌকি এ মুহূর্ত থেকে বন্ধ করে দেয়া হবে বলে জানান তিনি। 

এদিকে নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের ‘অবাঞ্ছিত’ হিসেবে ঘোষণা করেছে নয়াদিল্লি। এক সপ্তাহের মধ্যে তাদের ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে ইসলামবাদেও ভারতীয় হাইকমিশন থেকে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। 

ভারতে থাকা পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তাদের সংখ্যাও আগামী ১ মে থেকে ৫৫ থেকে ৩০-এ নামিয়ে আনতে বলা হয়েছে। ভারতও একই পদক্ষেপ করবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন। তাদের মধ্যে বেশিরভাগই পর্যটক। ওই ঘটনার দায়স্বীকার করেছে পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)।  

আরবিএস
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর