নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কার হবে: সিইসি

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ পিএম

নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে থাকা এবং প্রয়োজনীয় সংস্কার আগামী নির্বাচনের আগেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলীর সাথে বৈঠকের পর একথা বলেন তিনি।

সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে বিদেশি সংস্থা ও বিভিন্ন দেশের প্রতিনিধিদের আনা গোনা থাকে বরাবরই। সেই ধারাবাহিকতায় এবার ব্রিটিশ হাইকমিশনারের পর নির্বাচন কমিশনে এসেছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলী। বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে জানতে চান নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতি ও নির্বাচন সংস্কারের বিষয়ে।

বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলের নিবন্ধনসহ ভোটের সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয়েছে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের কাছে।

সংস্কারের বিষয়ে সিইসি বলেছেন, নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে থাকা ও প্রয়োজনীয় সংস্কার আগামী নির্বাচনের আগে সম্পন্ন করা হবে।

একইদিন দুপুরে গেজেট প্রকাশের বিষয়ে জানতে সিইসির সাথে সাক্ষাৎ করেন আদালতের রায়ে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা পাওয়া ইশরাক হোসেন। ইশরাক বলেন, ১৫ তারিখ কমিশনে দাখিল করা আদালতের রায়ে ১০ কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশের কথা ছিলো।

নির্বাচন কমিশন জানিয়েছে, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চিঠি পাঠিয়েছে ইসি।

একাত্তর/আরএ
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর