ফ্যাসিবাদী রাষ্ট্রকে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে পরিণত করতে সংস্কার প্রয়োজন। তবে দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ সমাবেশে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের প্রশ্নে কোনো ধরনের ভাঁওতাবাজি চলবে না উল্লেখ করে নুর বলেন, আওয়ামী লীগের বিচারের কোনো অগ্রগতি না হলে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে দাঁড়াবে গণঅধিকার পরিষদ।
তিনি আরও বলেন, তরুণ সমাজ ফ্যাসিবাদ হটিয়েছে, তাই আগামী দিনের নেতৃত্ব তরুণ সমাজকেই দিতে হবে।
দেশকে স্থিতিশীল করতে এই মুহূর্তে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় ভ্যাটিক্যানের পথে প্রধান উপদেষ্টা