মালয়েশিয়ায় কর্মী যেতে না পারায় দায়ী রিক্রুটিং এজেন্সি: তদন্ত কমিটি

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পিএম

বাংলাদেশ থেকে ১৭ হাজার ৭৭৭ শ্রমিকের মালয়েশিয়ায় যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সিগুলোর ওপর বর্তায় উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (২৭ এপ্রিল) সকালে বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা হকের বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হয়।

এরপর মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার ৭৭৭ জনের টাকা ফেরত দেয়া, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় কি পদক্ষেপ গ্রহণ করা হবে তা আগামী ২৭ আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে মালয়েশিয়ায় প্রায় ২০ হাজার শ্রমিক যেতে না পারার ঘটনায় রিট করেন আইনজীবী তানভীর আহমেদ। প্রতিবেদনে দাবি করা হয়, যেসব কর্মী সব টাকা পরিশোধ এবং ভিসা পাওয়ার পরও যেতে পারেনি তার সব দায় রিক্রুটিং এজেন্সিগুলোর।

তারা ভুক্তভোগীদের সব টাকা ফেরত দিতে বাধ্য। তবে এরই মধ্যে এজেন্সিগুলো কোনো ক্ষতিপূরণ দিয়েছে কিনা কিংবা দিলে কত শতাংশ সেসবের কোনো তথ্য প্রতিবেদনে না থাকায় আগামী ২৭ আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে আজ নির্দেশ দিয়েছে বেঞ্চ।

গত বছর দেশের ইতিহাসে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর সামনে আনে গণমাধ্যম। সেখানে বলা হয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ত্রিশ হাজার শ্রমিকের জীবন নষ্ট করে ২০ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র।

গতবছরের জুলাইতে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে অর্থ লুটে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে মর্মে হাইকোর্টে একটি রিট করেন আইনজীবী তানভীর আহমেদ ও বিপ্লব।

একাত্তর/আরএ
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
বিগত ফ্যাসিবাদী আমলের দুর্নীতি, দুঃশাসন, সিন্ডিকেট ও অনিয়মের কারণে বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হচ্ছে। বর্তমান সরকারের ধারাবাহিক ও জোরালো কূটনীতির ফলে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর