উত্তরায় ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৪:১৪ পিএম

রাজধানীর উত্তরায় ট্রাকের ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ এপ্রিল)  দুপুরে পরীক্ষা শেষে বের হয়ে উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের সামনের সড়কে রাস্তা পার হওয়ার সময়ে বিআরটিসির ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম (১৬) উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে (কমার্স) এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তার পরীক্ষার কেন্দ্র ছিলো উত্তরার রাজউক স্কুল।

নাঈম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার নজরুল ইসলামের ছেলে। তিনি পরিবারের সাথে উত্তরা পাকুরিয়ায় থাকতেন।

দুর্ঘটনার পর সহপাঠীরা তাকে উদ্ধার করে স্থানীয় ওমেন্স হাসপাতাল নিয়ে গেলে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা তিন নম্বর সেক্টরের জসিমউদ্দীন রোড বাসস্ট্যান্ড এলাকায় এ...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর