নির্বাচনে সিসি ক্যামেরা লাগাতে ইইউ’র সহযোগিতা চায় জামায়াত

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পিএম

আসন্ন নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে নির্বাচনী বুথে সিসি ক্যামেরা লাগাতে ইইউ’র সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে আসেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সাক্ষাত শেষে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এসব কথা জানান।

গার্মেন্টস সেক্টরে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি গণতন্ত্র, নারী এবং সংখ্যালঘু ইস্যুতে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলাপকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, যৌনকর্মীদের লাইসেন্স দেয়া নারীর মর্যাদা ও অধিকারের প্রতি আঘাত এবং অত্যন্ত লজ্জাজনক।

একাত্তর/আরএ
বিএনপি সরকার ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট বলে আখ্যায়িত করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
অতীতের ফ্যাসিজম থেকে আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।  
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর