বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন করতে গণবিজ্ঞপ্তি

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১০:৫১ পিএম

বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। 

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা–২০১০–এর বিধি-৫–এর উপবিধি(২) অনুসারে বিদ্যমান বগুড়া পৌর এলাকার মৌজাসমূহের অন্তর্ভুক্ত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা করার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হলো। এ বিষয়ে কারও কোনো মতামত বা আপত্তি থাকলে তা একই বিধিমালার বিধি ৫–এর উপবিধি(৪) মোতাবেক গণবিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে দাখিল করতে হবে। ওই সময়ের পর মতামত বা আপত্তি গ্রহণ হবে না।’

জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন প্রতিষ্ঠার বিষয়ে কোনো আপত্তি বা মতামত দিতে ইচ্ছে হলে তা আগামী এক মাসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিতভাবে জানাতে হবে। ৪৫ কার্যদিবসের মধ্যে স্থানীয় বাসিন্দাদের মতামত ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। এরপর সিটি করপোরেশন প্রতিষ্ঠার পরবর্তী কার্যক্রম শুরু হবে।

জেলা প্রশাসন সূত্রটি জানায়, ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার জন্য গত ২৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের পক্ষ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে।

জেলা প্রশাসক হোসনা আফরোজা সাংবাদিকদের জানান, বিদ্যমান আইন অনুযায়ী যে কোনো জেলায় সিটি করপোরেশন বাস্তবায়ন করতে হলে পৌর এলাকার জনসংখ্যা হতে হবে কমপক্ষে চার লাখ। সেখানে বগুড়া পৌরসভার স্থায়ী জনসংখ্যা রয়েছে প্রায় সাড়ে চার লাখ। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে তিন হাজার প্রয়োজন হলেও এ শহরে আছে পাঁচ হাজার ৮৪৩ জন।

১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভাটি ১৯৮১ সালে ‘ক’ শ্রেণির মর্যাদা পায়। পরে আয়তন বাড়তে বাড়তে ২০০০ সালে দাঁড়ায় ১৪ দশমিক ৭৬ বর্গকিলোমিটার। এরপর ২০০৪ সালে বর্ধিত করে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার করা হয়। ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া পৌরসভা প্রায় ৭০ বর্গকিলোমিটার। সিটি করপোরেশনের জন্য আয়তন হতে হয় কমপক্ষে ২৫ বর্গকিলোমিটার।

একাত্তর/এসি
বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর