দেশের আট জেলায় বজ্রপাতে ১৫ জন নিহত

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১০:৪০ পিএম

দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বজ্রপাতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লার মুরাদনগর ও বরুড়া উপজেলায় চারজন এবং কিশোরগঞ্জের অষ্ট্রগ্রাম ও মিঠামইনে তিনজন মারা গেছেন। এসব জায়গায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। 

কুমিল্লা

সোমবার দুপুর ১২টার দিকে কুমিল্লার মুরাদনগরের কোরবানপুর পূর্বপাড়ার একটি মাঠে কৃষক নিখিল দেবনাথ ও জুয়েল ভূঁইয়া পাশাপাশি জমিতে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরেক কৃষক নাজির। 

একই সময় খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামের কয়েকজন শিশু মাঠে ঘুড়ি উড়াচ্ছিলো। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ফাহাদ, জিহাদ ও আবু সুফিয়ান নামে তিনজন মারাত্মকভাবে আহত হয়। পরে হাসপাতালে নিলে ফাহাদ ও জিহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কিশোরগঞ্জ

এদিকে হাওরে ধান কাটতে গিয়ে কিশোরগঞ্জের হালালপুর গ্রামে ইন্দ্রজিৎ দাস নামে একজন মারা গেছেন। এছাড়া রানীগঞ্জ গ্রামে ধানের খড় ঢাকতে গিয়ে ফুলেছা বেগম এবং খয়েরপুর হাওরে মাছ ধরতে গিয়ে স্বাধীন মিয়া নামে এক যুবক মারা গেছেন।

সুনামগঞ্জ

সুনামগঞ্জের বুড়িগাঙ্গাল হাওরে সকালে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান কলেজ শিক্ষার্থী রিমন তালুকদার। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে জমি থেকে খড় আনতে  গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন বিশাখা সরকার। 

নেত্রকোনা

নেত্রকোণার মদনে মাদরাসায় যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত মিয়া নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এর আগে রোববার রাতে বজ্রপাতে মারা যান মাদ্রাসা শিক্ষক দিদারুল। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, আরাফাত নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

চাঁদপুর

কালবৈশাখি ঝড়ে চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতের বিকট শব্দে হার্ট অ্যাটাক করে বিশকা রানী সরকার  (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদের নাহারে গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিশকা রানী নাহারা গ্রামের পূর্বপাড়া মন্দির ওয়ালা বাড়ির হরিপদ সরকারের স্ত্রী।

শরীয়তপুর

এদিকে শরীয়তপুরে বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুর দুইটার দিকে জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের বেপারীকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শেফালী বেগম (৩৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা কৃষক ছোরহাব বেপারীর স্ত্রী। 

নিহতের পরিবার জানায়, দুপুরে তিনি ও তার স্বামী গরুর জন্য ঘাস আনতে বিলে যান। ফেরার সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। সেখানে শেফালী আহত হন। স্বামী ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর

সোমবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুরে জমিতে কাজ করার সময়ে বজ্রপাতে এক কৃষক নিহতের খবর পাওয়া গেছে। 

নিহতের নাম কাজল বাড়ৈ। তিনি গ্রামের জ্ঞান চন্দ্র বাড়ৈর ছেলে। 

রাজৈর থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ হোসেন খান জানান, জমিতে কাজ করার সময় বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে কাজল আহত হয়। মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধারের পর পরিবারে হস্তান্তর করা হয়েছে।

বরিশাল

এদিকে বরিশালের আগৈলঝাড়ায় বজ্রপাতে শারমিন খানম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বাগধা ইউনিয়নের মধ্য আমবৌলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শারমিন খানমের বাবার নাম মৃত আবু হাওলাদার এবং স্বামীর নাম শাহিন হোসেন।

পরিবার জানায়, তিনি বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরুর সময় হলে শারমিন বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় আকষ্মিক বজ্রপাতের শিকার হন তিনি। তাকে পাশ্ববর্তী গোপালগঞ্জের কোটালীপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এআরএস
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ চালক তৈরি, আনফিট যানবাহন নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম...
জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জনগণের দাবি হয়ে থাকলে কুমিল্লা বিভাগ হবে।...
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার অভাবের পাশাপাশি কার্যকর সুরক্ষা ব্যবস্থার ঘাটতিই বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি। 
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সোমবার এক অদ্ভুত মেলবন্ধন ঘটল জনগুরুত্বপূর্ণ আলোচনা আর ব্যক্তিগত রসিকতার। হাওরাঞ্চলে বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে যখন সংসদ সদস্যরা বিজ্ঞানভিত্তিক সমাধানের দাবি তুলছিলেন,...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর