কুমিল্লা বিভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৬ মে ২০২৬, ০২:৪৯ পিএম

জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জনগণের দাবি হয়ে থাকলে কুমিল্লা বিভাগ হবে। সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে তা বাস্তবায়ন করা হবে।

শনিবার, কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক বিশাল পথসভায় বক্তব্য রাখার সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, সবার আগে দেশ, এবং দেশটা সবার।

সকাল থেকেই ব্যানার-ফেস্টুন নিয়ে ছোট ছোট মিছিলে নেতাকর্মী ও সমর্থকরা বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে জমায়েত হতে থাকেন। সকাল সাড়ে ১০টার মধ্যেই পুরো মাঠ হাজারো মানুষের উপস্থিতিতে এক বিশাল সমাবেশে রূপ নেয়। দুপুর সোয়া ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্চে উঠলে উপস্থিত সমর্থকরা মুহুর্মুহু করতালিতে তাঁকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

পথসভায় বক্তব্য রাখার সময় উপস্থিত জনতার পক্ষ থেকে সমস্বরে ‘কুমিল্লা বিভাগ চাই’ দাবি উঠলে প্রধানমন্ত্রী জনগণের এই আবেগের প্রতি ইতিবাচক সাড়া দেন। তিনি বলেন, জনগণের দেয়া ম্যান্ডেটের ভিত্তিতে নির্বাচনের আগে যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করা হয়েছিল, তার ওপর ভিত্তি করেই মানুষ ভোট দিয়েছে। ফলে জনগণের কাছে করা প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

বরুড়ার এই পথসভা শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি চাঁদপুরে যান। সেখানে তিনি কৃষি ও পরিবেশের উন্নয়নে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন। বেলা সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজেরও সূচনা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কুমিল্লা সফরকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মনে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের নতুন আশার আলো সঞ্চারিত হয়েছে। নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা এবং একই সাথে চাঁদপুরে খাল পুনঃখননের মতো উন্নয়নমূলক কাজের মাধ্যমে দেশ পুনর্গঠনে সরকারের যে দৃঢ় অঙ্গীকার, এই সফরের মাধ্যমে তা আবারও প্রকাশ পেল।

 

এআরএস
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর