হত্যা হুমকি: শেখ হাসিনাসহ দুই জনের কাছে ব্যাখ্যা চায় ট্রাইব্যুনাল

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৫:২০ পিএম

ভারতে বসে গাইবান্ধার আওয়ামী লীগ নেতার সঙ্গে কথোপকথনে হুমকিকে শেখ হাসিনার ট্রাইব্যুনালের বিচারকাজের বাধা কিংবা আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ১৫ মে’র মধ্যে শেখ হাসিনা ও গাইবান্ধার সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আলমকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

এ সংক্রান্ত ফরেনসিক প্রতিবেদন উপস্থাপনের পর বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

পরে প্রসিকিউশন থেকে সাংবাদিকদের জানানো হয়, অনলাইনে ছড়িয়ে পড়া অডিওতে শোনা যায়, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। এক মাঘে শীত যায় না।’ 

প্রসিকিউশন মনে করছে, শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার পরও এমন বক্তব্য ট্রাইব্যুনালের বিচার কিংবা সাক্ষীদের জন্য হুমকি। 

এদিকে, নারায়ণগঞ্জে জুলাই-আগস্টের আন্দোলনে পাঁচ আগস্ট নারায়ণগঞ্জে শহীদ আবুল হাসান খানকে হত্যার অভিযোগে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে আশুলিয়া থানায় ছয় জনের মরদেহ পোড়ানোর মামলায় পুলিশের এসআই আরাফাত উদ্দিন ও কামরুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া স্বামীর অসুস্থতার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি চেয়েছেন সাবেক শিক্ষা মন্ত্রী দিপু মনি। তার আবেদনটি নাকচ না করলেও জামিন না দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবদনের নির্দেশ বলা হয়েছে। 

অপরদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক পুলিশের এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দিয়ে গণঅধিকার পরিষদের  নেতা রাশেদ খান।

একাত্তর/এসি
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলার খসড়া তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার কাছে...
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী দীপু মনি, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার ও আবদুর...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর