‘বোঝাপড়ার সমাজ’ গড়তে ইসলামি আইন প্রয়োজন: জামায়াত আমির

আপডেট : ০১ মে ২০২৫, ০১:২৫ পিএম

মালিক-শ্রমিক পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সমাজ গড়তে হলে ইসলামি আইন প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ মে) পল্টনে এক শ্রমিক সমাবেশে জামায়াত আমির আরো বলেন, বাংলাদেশে আট ঘণ্টায় শ্রমিকদের যে বেতন দেয়া হয় তা অমানবিক। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীরাও তাদের পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে যেতে পারবেন বলেও জানান তিনি।

এসময় আগামীর বাংলাদেশ গড়তে ইসলামি শ্রম নীতির গুরুত্ব তুলে ধরেন জামায়াত নেতারা।

মহান মে দিবসে শ্রমিক সমাবেশের আয়োজন করে জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এসময় শ্রমিকদের দাবি-দাওয়া সংবলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশে অংশ নেয় জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে পেতে ও মালিক-শ্রমিক সম্পর্ক ঠিক রাখতে ইসলামি শ্রম নীতির বিকল্প নেই। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, শ্রমিক-মালিক পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে টেকসই সমাজ গড়তে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। কর্মঘণ্টা বিবেচনায় বাংলাদেশে শ্রমিকদের যে বেতন দেওয়া হয় তা অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীরাও তাদের পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্র বেছে নিতে পারবে বলেও জানান জামায়াত আমির। 

এসময়, শিল্প কারখানাগুলোতে পুরুষদের পাশাপাশি নারীদেরও নামাজের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে জামায়াতে ইসলামীর এই সমাবেশ একদিকে যেমন শ্রমিকদের আশা জাগিয়েছে, অন্যদিকে আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে দলটির সক্রিয়তারও বার্তা দিয়েছে, এমনটাই মনে করছেন সমাবেশে আসা নেতাকর্মীরা।

একাত্তর/আরএ
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আগামী ৫ সেপ্টেম্বরে ঢাকা-চট্টগ্রামসহ চারটি রুটে লং মার্চ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
জ্বালানি তেল ও গ্যাসের সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে তিন মাসের লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে...
দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হলেও এতে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর