আওয়ামী লীগ নিষিদ্ধে রাস্তায় নামতে হচ্ছে, এটা সামষ্টিক ব্যর্থতা: নাহিদ ইসলাম

আপডেট : ০২ মে ২০২৫, ০৮:১৮ পিএম

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে, যা দেশের মানুষের সামষ্টিক ব্যর্থতা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২ মে) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

এসময় দেশের জনগণের প্রতি নাহিদ ইসলাম আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। দলটির নিবন্ধন বাতিল করে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের কথা ভেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে বলেন তিনি। সেই সাথে নির্বাচন কমিশন (ইসি) কার জন্যে কাজ করছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন নাহিদ।

সাংবাদিকদের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, যারা শেখ হাসিনাকে খুনি বলা যায় কি না -এ প্রশ্ন করে, তারা সাংবাদিক না, তারা ফ্যাসিস্টদের দোসর।

মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহারের অভিযোগ করে তিনি বলেন, স্বাধীনতার পর ‘আমার সোনার বাংলা’ স্বপ্ন মুজিববাদী সংবিধানে ব্যর্থ হয়েছে। ধর্মনিরপেক্ষতার নামে ইসলামী সংস্কৃতির বিকাশ থেমে গেছে, সমাজতন্ত্রের নামে পুঁজির বিকাশ বাধাগ্রস্ত হয়েছে, গণতন্ত্রের নামে বাকশাল কায়েম হয়েছে।

দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না। দলটির নাম নির্বাচনের খাতা থেকে কেটে সন্ত্রাসের খাতায় লেখার দাবিও করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি শুধুমাত্র এনসিপির নয়। এটা বিএনপিসহ সকল রাজনৈতিক দলের দাবি উল্লেখ করে আখতার বলেন, বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে এক হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

এসময় ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আহত এবং শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আপনাকে অনুরোধ করছি না, আপনাকে সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি- আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

অন্যদিকে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আজ থেকে ৯ মাস আগে আগস্টের ৩ তারিখে ঠিক এমন বিকেলে শহীদ মিনারের উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে সবাই এক হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছিলাম। আজ ২ মে ছাত্র জনতা এক হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আবারও রায় দিয়েছে। আমরা বাংলাদেশে খুনি আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাই।

সমাবেশে এনসিপির অন্য নেতারাও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেন এবং জনগণকে রাজপথে থাকার আহ্বান জানান।

একাত্তর/আরএ
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে প্রচারিত গুজবকে অভিযোগ হিসেবে গ্রহণের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পেশাদারিত্ব,...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন।...
মাসজুড়ে অব্যাহত সামরিক সংঘাত ও একে অপরকে ধূলিসাৎ করে দেয়ার হুমকির পর অবশেষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে পরোক্ষ 'শাটল ডিপ্লোম্যাসি' বা মধ্যস্থতানির্ভর আলোচনা। গত জুলাইয়ে...
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর