শুধু কমিশন নয়, রাজনৈতিক দলগুলোর মধ্যেও আলোচনার প্রস্তাব আলী রীয়াজের

আপডেট : ০৪ মে ২০২৫, ১২:১৪ পিএম

রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য গড়তে নিজেদের মধ্যে আলোচনা করার আহবান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। তিনি বলেছেন, মৌলিক বিষয়ে ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে।

রোববার (৪ মে) সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোটের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। এসময়, ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, দ্রুততম সময়ের মধ্যে ন্যূনতম সংস্কার বাস্তবায়ন করতে হবে।

সকালে সংস্কার প্রস্তাব নিয়ে ১২ দলীয় জোটের সাথে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।

স্বাগত বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানান, ১৫ দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ হবে। ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোকে সহযোগী শক্তিগুলোর সাথে আলোচনা করার আহবান জানান তিনি।

এসময় ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বিলম্বিত হোক তা চায় না ১২ দলীয় জোট।

স্বৈরশাসন যেন আর না ফিরতে পারে সেই লক্ষ্যে ১২ দলীয় জোট কাজ করছে বলেও জানান তিনি।

একাত্তর/আরএ
তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতার হাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিনন্দন বার্তা পৌঁছে দেয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ জানিয়েছেন, ভোটারদের ৬০ শতাংশের বেশি গণভোটে অংশ নিয়েছেন, যা সংসদ নির্বাচনের চেয়ে এক শতাংশ বেশি।
অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার নয়, তাই গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট প্রচার করতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ।
গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের মূখ্য সমন্বয়ক প্রফেসর আলী রীয়াজ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর