এবার পাকিস্তানের রেঞ্জার্স সদস্যকে আটক করলো ভারত

আপডেট : ০৪ মে ২০২৫, ০২:৩৩ পিএম

ভারতের রাজস্থান রাজ্যের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের আধা সামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের এক সদস্যকে আটক করেছে দেশটির সীমান্ত নিরাপত্তা বাহিনী। পেহেলগামে হামলার পর থেকে এখনো কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

এরই মধ্যে ভারতীয় জাহাজের জন্য সব বন্দর বন্ধ করে দিয়েছে পাকিস্তান। চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম কিনতে যাচ্ছে ভারত। খবর -এনডিটিভি, রয়টার্স ও বিবিসি।

কাশ্মীরের পেহেলগাম হামলার পর থেকে উত্তেজনা বেড়েই চলেছে ভারত ও পাকিস্তানের মধ্যে। গেলো কয়েকদিনে হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তুলে নানা পদক্ষেপ নিয়েছে দিল্লি।

এরই অংশ হিসেবে ভারতের আকাশসীমা ও বন্দর পাকিস্তানের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিলো। এবার একই পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদও। ভারতের জন্য নিজেদের সব বন্দর বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। এছাড়া দেশটি ভারতের সঙ্গে সীমান্তে অতিরিক্ত সেনাও মোতায়েন করেছে।

এরিমধ্যে ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান । দিল্লির কর্মকর্তারা এটিকে ‘খোলামেলা উসকানি’ বলে মন্তব্য করেছেন। ৪৫০ কিলোমিটার রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান ‘সিন্ধু মহড়ার’ অংশ হিসেবে পরীক্ষা করেছে বলে জানিয়েছে।

একই দিন রাজস্থানের ভারত-পাকিস্তান সীমান্তে এক পাকিস্তানি রেঞ্জার্স সদস্যকে আটকের দাবি করেছে ভারত। এর আগে পাকিস্তানের আধা সামরিক বাহিনীটি বিএসএফের এক জওয়ানকে গ্রেপ্তার করে।

এর প্রায় দুই সপ্তাহ পর এই ঘটনা ঘটলো। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শকে ২৩ এপ্রিল পাঞ্জাবের পাক-ভারত আন্তর্জাতিক সীমান্ত থেকে গ্রেপ্তার করেছিল রেঞ্জার্স।

পরে ভারত তীব্র প্রতিবাদ জানালেও তাকে হস্তান্তর করেনি পাকিস্তান। একইভাবে পাকিস্তানও আটক রেঞ্জার্স সদস্যকে ফেরতে দেয়ার দাবি জানালেও এখন পর্যন্ত সাড়া দেয়নি ভারত।

এদিকে, চলমান উত্তেজনার মধ্যেই ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ভারতের কাছে ১৩ কোটি ১০ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

এ সংক্রান্ত একটি ফাইলে অনুমোদনও দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এসব সরঞ্জামের মধ্যে উন্নত সি-ভিশন সফটওয়্যার, প্রশিক্ষণ ও সহায়তা পরিষেবা রয়েছে।

এআরএস
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সরকারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক বিতর্কিত নির্বাচনে ইসলামাবাদ সরকারের কঠোর দমনপীড়নের চিত্র তুলে ধরার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম- আল জাজিরার ওপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি...
পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) একটি গোপন ইউনিট 'এস ওয়ান’ ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরের পেহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা পর্যন্ত ভারতে...
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় শনিবার এক বিরল ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চলন্ত ট্রেনের ইঞ্জিনের উইন্ডস্ক্রিনে একটি ঈগলের সজোরে ধাক্কা লাগার ফলে কাঁচ ভেঙে সেটি সরাসরি লোকোমোটিভ কেবিনের ভেতরে এসে...
ভারতের কাশ্মীরে লাদাখের রাজ্য মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবিতে চলমান আন্দোলনের প্রধান মুখপাত্র, বিখ্যাত পরিবেশবাদী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের বিরুদ্ধে তদন্তের সময় তার সঙ্গে পাকিস্তানের যোগ থাকার কথা...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর