পাকিস্তানে আল জাজিরা ‘ব্লক’, অভিযোগ ‘হলুদ সাংবাদিকতা’

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৩:২৮ পিএম

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সরকারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক বিতর্কিত নির্বাচনে ইসলামাবাদ সরকারের কঠোর দমনপীড়নের চিত্র তুলে ধরার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম- আল জাজিরার ওপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান।

কাতারভিত্তিক এই প্রভাবশালী গণমাধ্যমের ওয়েবসাইট পাকিস্তান থেকে আর অ্যাক্সেস করা যাচ্ছে না বলে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা নিশ্চিত করেছেন।

যদিও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার আনুষ্ঠানিকভাবে আল জাজিরাকে নিষিদ্ধ করার কোনো আইনি ঘোষণা দেয়নি, তবে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি আল জাজিরার বিরুদ্ধে ‘হলুদ সাংবাদিকতা’ এবং সুবিধাবাদী গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ এনেছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে দেয়া এক বিবৃতিতে আল জাজিরার বিরুদ্ধে পক্ষপাতমূলক সংবাদের অভিযোগ তোলে।

বিবৃতিতে বলা হয়, মুজাফফরাবাদের কয়েকটি নির্বাচিত পোলিং স্টেশন থেকে আল জাজিরার উদ্দেশ্য প্রণোদিত ও সাজানো প্রতিবেদন আমাদের নজরে এসেছে। কিছু বিশেষ ব্যক্তির স্ক্রিপ্ট করা বক্তব্যের মাধ্যমে তারা নির্বাচন এবং ভোট গ্রহণ প্রক্রিয়াকে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে।

পাকিস্তান সরকার আল জাজিরার এই বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে ‘হলুদ সাংবাদিকতা’ বলে আখ্যা দিয়ে দাবি করে যে, বাহ্যিক কিছু কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠী এই ধরণের খবর প্রচারের মাধ্যমে নির্বাচনের বৈধতা ক্ষুণ্ণ করতে চাইছে।

এদিকে গণমাধ্যমের ওপর কঠোর সেন্সরশিপ, ইন্টারনেট ব্ল্যাকআউট এবং সাংবাদিকদের গ্রেপ্তারের ঘটনায় পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ । সিপিজে এক বার্তায় জানায়, গত ৫ জুন থেকে পাক অধিকৃত কাশ্মীরজুড়ে আংশিক ইন্টারনেট ও টেলিযোগাযোগ যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

এছাড়া রাজধানী ইসলামাবাদে কর্মরত সাংবাদিকদের নিখোঁজ ও গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। সিপিজে জানায়, গত ১ আগস্ট স্বাধীন সাংবাদিক রাজি তাহির এবং তাঁর সহকর্মী মুহাম্মদ সাইফকে তাঁদের ইসলামাবাদ অফিস থেকে পুলিশের পোশাকে আসা একদল লোক তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মুক্তি দাবি করার পাশাপাশি অন্য এক কাশ্মীরি সাংবাদিক রাজা ইকরামকে আটক করার পর ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানায় সংস্থাটি।

আল জাজিরা তাদের বিশেষ প্রতিবেদনে পাক অধিকৃত কাশ্মীরে সাধারণ মানুষের ওপর চলমান নির্যাতন ও বিক্ষোভের খবর বিস্তারিতভাবে সম্প্রচার করার পরেই ইসলামাবাদের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়। অন্যদিকে, ভারত শুরু থেকেই স্পষ্ট অবস্থানে রয়েছে, সমগ্র জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এবং পাকিস্তান বেআইনি ও জোরপূর্বক ভারতের এই এলাকাগুলো দখল করে রেখেছে।

সাংবাদিকদের তুলে নেওয়া, ইন্টারনেট বন্ধ রাখা এবং আল জাজিরার ওপর নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে পাকিস্তান যে স্বাধীন সাংবাদিকতা ও বাকস্বাধীনতা কণ্ঠরোধের নজিরবিহীন চেষ্টা চালাচ্ছে, তা এখন আন্তর্জাতিক অঙ্গনে চরম সমালোচনার মুখে পড়েছে।

তথসূত্র: এনডিটিভি

এআরএস
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে স্থানীয় পুলিশ কর্মকর্তা ও সাধারণ মানুষকে লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। 
পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার আট হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে বিশ্বখ্যাত নেপালি বংশোদ্ভূত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ জন আরোহীর মৃত্যু হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা আবু বকর ছিদ্দিককে কারাগারে পাঠিয়েছে আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন...
দূষণ নিয়ন্ত্রণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগই টেকসই সমাধান নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয়...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের বিশাল এক ‘ট্রেভ্যালি’ বা তবল মাছ। এতো বড়ো আকারের সামুদ্রিক মাছের উপস্থিতি বঙ্গোপসাগরের সুস্থ ও সমৃদ্ধ...
বিশ্বজুড়ে আন্তদেশীয় লেনদেন ব্যবস্থা দ্রুত ও স্বচ্ছ করতে সুইফটের চালু করা নতুন রিটেল পেমেন্ট কাঠামোয় মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের সিটি ব্যাংক। সুইফটের এই নতুন উদ্যোগে আন্তর্জাতিক অর্থ প্রেরণকারী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর