সোনম ওয়াংচুকের বিরুদ্ধে পাকিস্তান সংশ্লিষ্টতার অভিযোগ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

ভারতের কাশ্মীরে লাদাখের রাজ্য মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবিতে চলমান আন্দোলনের প্রধান মুখপাত্র, বিখ্যাত পরিবেশবাদী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের বিরুদ্ধে তদন্তের সময় তার সঙ্গে পাকিস্তানের যোগ থাকার কথা উঠে এসেছে। সোনমের ওয়াংচুকের পাকিস্তান সফরকে কেন্দ্র করে এমন প্রশ্ন উঠেছে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এমন কথা জানিয়েছে। গত বুধবার লাদাখে সহিংস সংঘর্ষে চার বিক্ষোভকারীর মৃত্যুর পর সোনম ওয়াংচুককে শুক্রবার গ্রেপ্তার করা হয়। 

লাদাখ পুলিশের মহাপরিচালক এসডি সিং জামওয়াল শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে সোনম ওয়াংচুকের পাকিস্তান সফর নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, পাকিস্তানের দৈনিক পত্রিকা ডনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সোনম ওয়াংচুক এবং সেই অনুষ্ঠানে নয়াদিল্লির সাথে লাদাখ রাজ্য গঠনের আলোচনাকে নষ্ট করার চেষ্টা করার অভিযোগ এনেছিলেন।

তিনি ওয়াংচুকের গ্রেপ্তারের সাথে যুক্ত একজন পাকিস্তান গুপ্তচরকে গ্রেপ্তার এবং সোনমের এই কর্মীর পাকিস্তানি জনগণের সাথে যোগাযোগের সূত্র সম্পর্কেও অবহিত করেন।

এনডিটিভির এক প্রশ্নের জবাবে জামওয়াল বলেন, আমরা সাম্প্রতিক অতীতে এক পাকিস্তানি গুপ্তচরতে গ্রেপ্তার করেছি; যিনি তার সাথে যোগাযোগ রেখেছিলেন, আমাদের কাছে এর রেকর্ড আছে। তিনি ( সোনম ওয়াংচুক) পাকিস্তানে ডনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তিনি বাংলাদেশও গিয়েছিলেন। তার উপর একটি বড় প্রশ্ন রয়েছে। আমরা এমন একজনকে খুঁজে পেয়েছি যে ওপারে জিনিসপত্র পাঠাচ্ছিল। আমরা সেই ব্যক্তিকে নজরদারিতে রেখেছি।

সোনমের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে অভিযোগ আনা হয়েছে, যার আওতায় জামিনের সুযোগ ছাড়াই দীর্ঘ সময় ধরে আটক রাখার বিধান রয়েছে। সূত্রের খবর, তাকে রাজস্থানের যোধপুরের একটি কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। লেহে কারফিউ জারি করা হয়েছে এবং ভুল তথ্য ছড়িয়ে পড়া বন্ধ করতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। তবে কারফিউ শিথিল করার পরিকল্পনা রয়েছে।

ওয়াংচুকের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত বিবরণ দিয়ে এই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ২৪ সেপ্টেম্বর লেহে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগ করেন। তিনি বলেন, সোনাম ওয়াংচুকের মানুষকে উস্কে দেয়ার ইতিহাস রয়েছে। তিনি আরব বসন্ত, নেপাল এবং বাংলাদেশের কথা উল্লেখ করেছেন। 

কেন্দ্রের সাথে আলোচনায় নাশকতা করার জন্য সোনমকে আরও অভিযুক্ত করে তিনি বলেন, এতে কিছু তথাকথিত পরিবেশবাদী জড়িত; তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। তারা প্ল্যাটফর্মটি হাইজ্যাক করার চেষ্টা করেছিল, এবং এখানে প্রধান নাম সোনম ওয়াংচুক, যিনি এর আগেও এই ধরনের বক্তব্য দিয়েছেন এবং প্রক্রিয়াটিকে ব্যাহত করার জন্য কাজ করেছেন।

জামওয়াল আরো বলেন, সোনমের বিরুদ্ধে কথিত বিদেশি তহবিল হাপিশ করে দেয়ার তদন্তও চলছে। এফসিআরএ লঙ্ঘন একটি স্পষ্ট মামলা; এটি অন্য একটি সংস্থা দ্বারা তদন্ত করা হবে। 

এআরএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর