হামলার খবর জেনেই কাশ্মীর যাননি মোদী, দাবি বিরোধী নেতার

আপডেট : ০৬ মে ২০২৫, ০৫:০২ পিএম

পেহেলগাম হামলা নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়েগ। মঙ্গলবার তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীরে সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার বিষয়ে একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। যার ভিত্তিতে কাশ্মীর সফর বাতিল করেন মোদী। 

ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত দৈনিক আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদরে এসব কথা জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, খড়েগ দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী জম্মু-কাশ্মীরে সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার বিষয়ে একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। যার ভিত্তিতে প্রধানমন্ত্রী কাশ্মীর সফর বাতিল করেছিলেন। 

খড়েগ বলেন, আমি জানতে পেরেছি ২২ এপ্রিল পেহেলগাম হামলার তিন দিন আগে প্রধানমন্ত্রীর কাছে একটি গোয়েন্দা রিপোর্ট পাঠানো হয়েছিলো। সংবাদপত্রেও এ বিষয়ে পড়েছি। কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে পেহেলগামে ২৬ জন পর্যটক খুনের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিলো। আগে জেনেও কিছু করতে পারেনি।

প্রকাশিত কয়েকটি খবরে আগেই দাবি করা হয়েছিলো, কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কাছে কাশ্মীরে পর্যটকদের উপর সম্ভাব্য হামলার খবর ছিলো। এপ্রিলে সেই হামলা হতে পারে বলে খবরও ছিলো। মোদীর জম্মু-কাশ্মীরে যাওয়ার কথা ছিলো ১৯ এপ্রিল। কিন্তু তা বাতিল করা হয়েছিলো।

পেহেলগাম সন্ত্রাসের পরে পাকিস্তানকে জবাব দেয়ার প্রশ্নে বিরোধীরা একজোট হয়ে মোদী সরকারের পাশে দাঁড়িয়েছিল। খড়েগ জানান, সঙ্কটের পরিস্থিতিতে তারা রাজনীতি করতে চান না। কিন্তু গত শনিবার সেই বিরোধীদেরই ব্যঙ্গাত্মকভাবে রাজনৈতিক নিশানা করেন মোদী। 

এআরএস
লেবাননে দখলদার ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলায় দিপালি বেগম (৩৪) নামে ফরিদপুরের এক নারী নিহত হয়েছেন।
পশ্চিম এশিয়ায় শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বারোপ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনালাপে মোদী...
পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাতময় পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনা নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর দ্য হিন্দুর।
রাষ্ট্রপ্রধানদের সফরের সাধারণ প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী মোদী প্রায়ই বিশ্বনেতাদের সঙ্গে একই গাড়িতে সফর করেন। এটি শুধু তাঁদের ব্যক্তিগত সুসম্পর্কই নয়, বরং ভারতের সঙ্গে অন্যান্য দেশের বন্ধুত্বের...
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর