এবার গাজা দখলে নেয়ার পরিকল্পনা করছে ইসরাইল

আপডেট : ০৬ মে ২০২৫, ০৩:৪৭ পিএম

অবশেষে বেরিয়ে এলো ইসরাইলের আসল উদ্দেশ্য! পুরো গাজা উপত্যকা দখল করা এবং অনির্দিষ্টকালের জন্য সেখানে থাকার পরিকল্পনা অনুমোদন করেছে ইসরাইলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার এক্ষেত্রে ধীরে চলো নীতি মেনে চলতে আগ্রহী। তাই আগামী পাঁচ থেকে ছয় মাস সময় নিয়ে পরিকল্পনাটির বাস্তবায়ন করতে চায় ইসরাইল। 

কয়েক হাজার সেনা মোতায়েন করে গাজায় বড় অভিযানের প্রস্তুতি শুরু করে ইসরাইল। দেশটির সামরিক প্রধানের এমন ঘোষণার কয়েক ঘণ্টা পরই গাজা দখলের  নতুন পরিকল্পনা অনুমোদন করেছে তেল আবিব। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠকে গাজায় কয়েকমাসের স্থল অভিযান ধীরে ধীরে বাড়ানোর পক্ষে সর্বসম্মত ভোট পড়েছে।

ইসরাইলের কর্মকর্তারা বলছেন, নতুন পরিকল্পনায়, গাজা উপত্যকা দখল, এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং গাজার বাসিন্দাদের উপত্যকার দক্ষিণে সরিয়ে নেয়া। তবে সম্প্রসারিত অভিযানটি আগের সব অভিযানের মতো আক্রমণাত্মক হবে না। এবার ভূখণ্ড দখলের অভিযান চালানো হবে। একইসাথে গাজায় ইসরাইলের স্থায়ী উপস্থিতিও বহাল থাকবে। 

নতুন পরিকল্পনায় হামাসকে পরাজিত করার লক্ষ্যও হাতে নেয়া হয়েছে। এতে করে আবারও লাখো ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় সরে যেতে বাধ্য করা হবে। বিবিসি বলছে, এই পরিকল্পনার প্রথম ধাপে গাজার বাড়তি আরও এলাকা দখলে নেবে ইসরাইল। এরপর ইসরায়েল এবং মিশরের সাথে গাজা সীমান্ত বরাবর ইসরায়েলের প্রতিষ্ঠা করা বাফার জোন সম্প্রসারণ করা হবে। 

এছাড়া প্রাইভেট কম্পানির মাধ্যমে গাজায় মানবিক সহায়তা সরবরাহ ও বিতরণের পরিকল্পনাও অনুমোদন দিয়েছে ইসরাইল। তবে, জাতিসংঘ ও অন্য দাতা সংস্থাগুলো বলছে, এই প্রস্তাব মানবিক সহায়তা কর্মকাণ্ডের মূল নীতির বিরোধী এবং তারা এতে কোনো সহায়তা করবে না।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর